Tuesday, June 23, 2026

অ.শান্তির ১০০ দিন পর অবশেষে ইন্টারনেট চালু মণিপুরে

Date:

Share post:

লাগাতার অশান্তি রক্তপাতের পর অবশেষে কি শান্তির আভাস মণিপুরে? দীর্ঘ ১০০ দিন পর এবার মণিপুরে ইন্টারনেট পরিষেবা সচল করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং(N Biren Singh)। শনিবার সাংবাদিক বৈঠক করে ইন্টারনেট চালুর কথা জানালেন মুখ্যমন্ত্রী।

শনিবার সাংবাদিক সম্মেলনে মণিপুরের(Manipur) মুখ্যমন্ত্রী জানান, “সকল মণিপুরবাসীকে জানানো হচ্ছে, রাজ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল। আজ থেকে সকলের জন্য নেট পরিষেবা পুনরায় সচল করা হল।” গত ৩ মে মেতেই-কুকি জাতি সংঘর্ষ শুরু হয় মণিপুরে। তার পর থেকেই ভুয়ো খবর ছড়ানো ও হিংসায় উসকানি রুখতে বন্ধ রাখা হয় ইন্টারনেট। যদিও পরে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্রের মতো কয়েকটি জায়গায় শর্তসাপেক্ষে ব্রডব্যান্ড পরিষেবা (Broadband Services) চালু করা হয়। কিন্তু মোবাইল নেট পরিষেবা এতদিন বন্ধই ছিল। নেট বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। বারে বারে তাঁরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছিলেন ইন্টারনেট চালু করার জন্য। এবার সেই দাবি মেনে মণিপুরে চালু করা হল ইন্টারনেট পরিষেবা।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...