Thursday, June 11, 2026

যাদবপুর ক্যাম্পাসে শুরু সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেইন হস্টেলে (Main Hostel) ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পড়ুয়াদের সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ হস্টেলে সিসিটিভি বসানোর (CCTV Installation) দাবি ওঠে একাধিক মহল থেকে। যা নিয়ে বাম-অতিবাম ছাত্র সংগঠনের একাংশ থেকে বিরোধিতাই করা হয়। কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্তে শেষপর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসছে সিসিটিভি। আজ, শনিবার থেকেই শুরু হল ক্যামেরা বসানোর কাজ। মোট ২৬টি জায়গাকে চিহ্নিত করে ক্যামেরা বসছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। এছাড়াও ইন্ডোরে বসছে ৩টি ক্যামেরা।

আপাতত পোল বসানোর কাজ চলছে। এরপর ফাইবার অপটিকস পাতা ও সার্ভার রুম তৈরির করা হবে। তারপরেই বসবে ক্যামেরা বসানোর কাজ। মোট ৩ ধরনের ক্যামেরা বসছে ১০টি জায়গায়। এনপিআর, বুলেট ও ডোম ক্যামেরা বসছে বিভিন্ন জায়গায়। গাড়ির নম্বর প্লেট বোঝা যাবে শক্তিশালী এনপিআর ক্যামেরা থেকে, সাধারণভাবে গেট দিয়ে লোকজনের ঢোকা বের হওয়ার উপরে নজরদারি করার জন্য বসানো হচ্ছে বুলেট ক্যামেরা। ইন্ডোরে বসছে ডোম ক্যামেরা। পনের দিনের মধ্যে ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলেই মনে করা হচ্ছে।

 

 

 

 

 

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...