Saturday, April 11, 2026

নয়া সংসদ ভবন ‘মোদি মাল্টিপ্লেক্স’, ‘শ্বাসরোধী’ কটাক্ষ জয়রাম রমেশের

Date:

Share post:

নয়া সংসদ ভবন শ্বাসরোধ করে দেয়। এটা আসলে ‘মোদি মাল্টিপ্লেক্স’ কিংবা ‘মোদি ম্যারিওট। ঠিক এই ভাষাতেই নতুন সংসদ ভবনকে(Parliament House) কটাক্ষ করলেন কংগ্রেসের(Congress) বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ(Jayram Ramesh)।

নয়া সংসদ ভবনে অধিবেশন শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। এই বিশেষ অধিবেশনে অংশ নিয়েছেন সকল সাংসদরা। এরপরই নয়া সংসদ ভবনের অভিজ্ঞতা প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন জয়রাম রমেশ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “এত প্রচার করে নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হয়েছে। যদিও আসলে সেটা প্রধানমন্ত্রীর (PM Modi) উদ্দেশ্য ভালোই বোঝে। একে বলা উচিত মোদি মাল্টিপ্লেক্স বা মোদি ম্যারিওট।’ নতুন ও পুরনো সংসদ ভবনের পার্থক্যের কথা বলতে গিয়ে বর্ষীয়ান নেতার ব্যাখ্যা, এই মোদি মাল্টিপ্লেক্সে (New Parliament Building) দম বন্ধ লাগছে। রাজ্যসভা ও লোকসভার মধ্যে যে সহজ সমন্বয় ছিল পুরনো সংসদ ভবনে তা নতুন ভবনে গোলকধাঁধায় হারিয়ে গিয়েছে। কোনও স্থাপত্য যদি গণতন্ত্রকে হত্যা করতে সফল হয়, তাহলে বুঝতে হবে নতুন করে সংবিধান না লিখেও মোদি তাতে সফল হয়েছেন।

উল্লেখ্য, শুরু থেকেই বিপুল টাকা খরচ করে কেন্দ্রের সেন্ট্রাল ভিস্তা তৈরির বিরোধী ছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও বিরোধীদের অভিযোগকে আমল না দিয়ে টাটাদের সেন্ট্রাল ভিস্তার বরাত দেয় সরকার। গত ২৮ মে উদ্বোধন হয় নয়া সংসদ ভবনের। এরপর ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন শুরু হয় নতুন ভবনের অধিবেশন।

Related articles

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...