Thursday, June 25, 2026

বৃষ্টি মাথায় ঘুম ভাঙল শহরবাসীর, বিদায়ী বর্ষায় ভাসবে বাংলা

Date:

Share post:

মধ্যরাত থেকে মুষলধারায় বৃষ্টি ভিজে সকালেও মেঘলা আকাশের দর্শন পেল দক্ষিণবঙ্গ (South Bengal)। ঘণ্টাখানেকের মধ্যে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। গত ১জুন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain in South Bengal) ঘাটতির পরিমাণ প্রায় ২২ শতাংশ। কিন্তু চলতে থাকা বৃষ্টি সেই ঘাটতি পূরণে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

ঝাড়খণ্ডের উপর সৃষ্ট নিম্নচাপ এখন ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ফলে জলীয়বাষ্প পূর্ণ বাতাস দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। তার জেরে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে৷

ঝাড়খণ্ডের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে বিহার পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। যার প্রভাবে দক্ষিণ দিক থেকে আসা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করছে। সেই কারণেই মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। আগামী সপ্তাহেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে, যার জেরে ধস নামার আশঙ্কা করছেন হাওয়া অফিসের কর্তারা ৷

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...