Saturday, April 4, 2026

বিশ্বকাপে ভারত-পাক ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, বিমান ভাড়া বেড়ে ৪০০ গুন

Date:

Share post:

অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু মেগা এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের হাইভোল্টেজ ম‍্যাচ ১৪ অক্টোবর। ওই দিন আহমেদাবাদে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আর এই ম‍্যাচকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে। এই ম‍্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভাড়া হয়ে গিয়েছে আহমেদাবাদের অধিকাংশ হোটেল। আর এবার জানা যাচ্ছে, এই ম‍্যাচকে কেন্দ্র করে বিমান ভাড়া বেড়েছে ৪১৫ শতাংশ।

এই নিয়ে আহমেদাবাদের এক ভ্রমণ পরিচালক বলেন, “আহমদাবাদে ম্যাচের দিন আসতে গেলে খরচ করতেই হবে। আমরা এমন কিছু হোটেল চিনি যাঁরা ভারত-পাকিস্তান ম্যাচের সময় প্রতি রাতের ভাড়া ৮০ হাজার টাকা করে নিচ্ছে। আহমেদাবাদের উদ্দেশে বিমানের সংখ্যা খুব বেশি নেই। তাই বিমানের দামও চড়চড় করে বাড়ছে।”

আহমেদাবাদ থেকে আকাশপথে চণ্ডীগড়ের দূরত্ব আনুমানিক ৯০০ কিলোমিটার। জানা যাচ্ছে, সেই পথেরই বিমান ভাড়া ৪৪ হাজার টাকা। অপরদিকে আহমেদাবাদগামী বিমানের ভাড়া জয়পুর থেকে ৩২ হাজার টাকা। লখনৌ থেকে ৩৮ হাজার, হায়দরাবাদ থেকে ৪০ হাজার টাকা। দিল্লি থেকে ২৫ হাজার এবং কলকাতা থেকে ৩৩ হাজার টাকা রয়েছে।

আরও পড়ুন:মোহনবাগানের আবেদনে সাড়া মেট্রো রেলের, ম‍্যাচ শেষে থাকছে বিশেষ পরিষেবা

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...