Friday, April 3, 2026

বিশ্বভারতী গবেষক অপ.হরণ কাণ্ডে অভি.যুক্তদের ১৪ দিনের জেল হেফা.জত

Date:

Share post:

বিশ্বভারতী গবেষক অপহরণ কাণ্ডে অভিযুক্তদের দুই সপ্তাহের জেল হেফাজতের নির্দেশ দিল বোলপুর আদালত (Bolpur Court)। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Biswabharati University) দর্শন বিভাগের পড়ুয়া। পান্নাকারা থাই নামের পড়ুয়া মায়ানমারের বাসিন্দা বলে খবর। সেই গবেষক ছাত্রকে অপহরণের ঘটনায় গতকাল মোট ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা সকলেই বীরভূমের দুবরাজপুর (Dubrajpur, birbhum)এলাকার বাসিন্দা। আজ তাঁদের আদালতে পেশ করা হয়। আগামী দুসপ্তাহের জন্য তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

শনিবার পুলিশ সুপার রাজানারায়ণ মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, অপহরণের ঘটনায় বীরভূমের দুবরাজপুর থেকে তিনজনকে, একজনকে নানুর থেকে এবং দিঘার তালসারি থেকে ৮ জনকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ। সিসিটিভি ফুটেজ ও মোবাইলের সূত্র ধরেই পুলিশ অপারেশনটিতে সাফল্য পায়। বোলপুর থানার অন্তর্গত শান্তিনিকেতন থেকে কিছুটা দূরে ইন্দিরাপল্লী ভাড়া বাড়ি থেকে বিশ্বভারতীর বিদেশী গবেষক ছাত্রকে অপহরণ করেন দুষ্কৃতীরা। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় বোলপুর থানায়। ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিশ্বভারতীর অধিকাংশ ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়ায়। জানা গেছে, পরচুলার ব্যবসায় ৫১ লক্ষ ২৫ হাজার পাওনা টাকা ফেরত না দেওয়ায় এই অপহরণ বলে সাংবাদিকদের জানান এক অপহরণকারী।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...