Saturday, April 4, 2026

সফল শিল্পসফর: সৌজন্যের চিঠি রাজ্যপালের, জবাব মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

১১দিনের শিল্প অভিযান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই তাঁকে শুভকামনা জানিয়ে চিঠি লিখেছিলেন রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শনিবার, ফেরার পরে ফের চিঠি পাঠিয়ে, শিল্পসফর নিয়ে জানতে চাইছেন রাজ্যপাল। জবাবি চিঠিতে মুখ্যমন্ত্রী লিখলেন, “সফর খুব ভাল হয়েছে।“

লক্ষ্য বাংলায় লগ্নি আনা। সেই কারণেই স্পেন (Spain) ও দুবাই (Dubai) সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মুখ্যসচিব, শিল্পসচিব, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন বাংলার শিল্পপতি ও কয়েকজন সাংবাদিক। শনিবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে নেমেই মমতা বলেন, “বিদেশ সফর সফল। বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। বড় বড় চুক্তিও হয়েছে।“ সূত্রের খবর, শনিবার রাতেই বিদেশ সফর কেমন হল, জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠান রাজ্যপাল।

আরও পড়ুন: শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা! মন কি বাতে ‘গুরুদেবের’ স্মৃতিচারণায় প্রধানমন্ত্রী

প্রশাসনিক সৌজন্য দেখিয়ে চিঠির উত্তর দেন মুখ্যমন্ত্রী। উত্তরে জানান, “সফর খুব ভাল হয়েছে।“ বিশেষজ্ঞ মহলের মতে, রাজ্যের প্রশাসনিক প্রধান (Governor) যখন বিদেশ সফরে যান, তখন তাঁকে শুভকামনা জানিয়ে চিঠি দেন সংবিধানিক প্রধান। ফিরলে খোঁজ সফর সম্পর্কে। এটা সাংবিধানিক রীতি। তবে, চিঠি প্রসঙ্গে সংকারিভাবে কোনও পক্ষই কিছু জানায়নি।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...