Saturday, March 14, 2026

শান্তিনিকেতনে মেডিকেল কলেজের হস্টেলে ছাত্রীর অস্বাভাবিক মৃ.ত্যু! তদন্তের দাবি পরিবারের

Date:

Share post:

যাদবপুরের পর শান্তিনিকেতন। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেলে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম স্নেহা দত্ত, স্নাতকের বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি হুগলির পুড়শুড়া শ্যামপুরের বাসিন্দা।

জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম স্নেহা দত্ত। তিনি নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজের হস্টেলেই থাকতেন স্নেহা। হস্টেল কর্তৃপক্ষের দাবি, গতকাল রাতে খাওয়া-দাওয়ার পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন স্নেহা। কিছুক্ষণ পর মাথা ঘুরে মাটিতে পড়ে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, মৃতার বাবা জানান, প্রথমে মেয়েকে অসুস্থ অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয় কর্তৃপক্ষের তরফে। পরে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মধ্যরাতে মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত চেয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে মৃত ওই মেডিক্যাল ছাত্রীর বাবা চিন্ময় দত্ত বলেন, আমার মেয়ের এভাবে মৃত্যু হতে পারে না। এই মৃত্যু রহস্য রয়েছে। নিরপেক্ষ তদন্ত চাই। থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- যোগীরাজ্যে বিজেপি বিধায়কের ফ্ল্যাটে উদ্ধার ঝু.লন্ত দে.হ! খু.ন না আত্মহ.ত্যা?‌

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...