Friday, June 26, 2026

কো.ভিডের পর আবার আসতে চলেছে ‘ভয়ঙ্কর’ ম.হামারি? সতর্ক করল WHO

Date:

Share post:

২০২০ সাল থেকে প্রায় দুবছর সারা পৃথিবীর জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছিল আর তার কারণ ছিল কোভিড। সারা পৃথিবীতে প্রায় ৭০ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন এই মারণ রোগে আক্রান্ত হয়ে। কোভিড পরবর্তীতে এবার নতুন কিছু ছোঁয়াচে রোগের নাম উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে তাঁরা জানিয়েছেন যে পরবর্তী যে মহামারিগুলি আসতে চলেছে তা কোভিডের থেকেও ভয়ঙ্কর হবে। আগামীতে যে রোগগুলি মানুষের জনজীবনকে পর্যুদস্ত করবে সেগুলি হল, সার্স, ইবোলা, জিকা, নিপা, লাসা ফিভার ও ডিজিজ এক্স। এরপরই এই নিয়ে চাঞ্চল্য ছড়াচ্ছে মানুষের মনে।
UK-এর ভ্যাক্সিনেশনের কার্যনির্বাহী দলের চেয়ারম্যান ডেম কেট বিংহাম  জানিয়েছেন, পরবর্তী যে মহামারি পৃথিবীকে গ্রাস করবে তার মারণ ক্ষমতা কোভিডের চেয়ে অনেক বেশি। পরের মহামারিতে পৃথিবীর প্রায় ৫কোটি মানুষ মারা যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। একই সাথে তিনি জানিয়েছেন, কোভিডের চাইতে ৭ গুণ ভয়ঙ্কর হবে আগামীর এই সংক্রমণ।

ডিজিজ এক্স নিয়ে যা বলছে WHO

  • ডিজিজ এক্স শব্দটির অর্থ হল কোনও গুরুতর সংক্রমণ।
  • গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে।
  • কোনও প্যাথোজেনের কারণে এই রোগ সৃষ্টি হবে।
  • প্যাথোজেন কোনও ভাইরাস হতে পারে,ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসও হতে পারে।
  • কোভিডের চেয়ে সাত গুণেরও বেশি মারাত্মক হতে পারে।
  • মূলত পশু থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে।
  • চিকিৎসকরা এর ভ্যাকসিন তৈরির চেষ্টা করছেন।

 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ডিজিজ এক্স কথাটি প্রথম ব্যবহার করে ২০১৮ সালে। এরপরই ২০১৯ সাল থেকে কোভিড ছড়াতে শুরু করে গোটা বিশ্বজুড়ে। WHO মারফত জানা যাচ্ছে যে, ডিজিজ এক্স কথার অর্থ হল এমন একটি রোগ যা সারা পৃথিবীতে ছড়িয়ে পরতে পারে। কোনও প্যাথোজেনের মাধ্যমে এই রোগ হবে তা এখনও অজানা। ফলে চিকিৎসাও অজানা। তবে চিকিৎসক মহলের অনেকেই মনে করছেন যে এই রোগের প্যাথোজেন কোনও ভাইরাস হতে পারে আবার কোনও ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসও হতে পারে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...