Friday, April 3, 2026

এশিয়ান গেমসে প্রথম সোনা, শুটিং-এ সোনা জিতল ভারত

Date:

Share post:

চলতি এশিয়ান গেমসে প্রথম সোনা জয় ভারতের। চিনের হাংঝাউতে হওয়া এশিয়ান গেমস-এর দ্বিতীয় দিনে প্রথম স্বর্ণপদক এল ভারতের ঘরে। পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে সোনা জিতল ভারত। দেশকে সোনার পদক এনে দিলেন রুদ্রাক্ষ বালাসাহেব প‍্যাটিল, দিব্যাংশ সিং পানওয়ার ও ঐশ্বরী প্রতাপ সিং তোমর। বিশ্বরেকর্ড ১৮৯৩.৭ পয়েন্ট স্কোর করে এশিয়ান গেমসে সোনা জিতলেন তারা। ১৮৯০.১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান লাভ করেছে দক্ষিণ কোরিয়া। আর তৃতীয় স্থানে ১৮৮৮.২ পয়েন্ট নিয়ে রয়েছে চিন।

ব্যক্তিগত পয়েন্টের কথা বললে, সব থেকে বেশি পয়েন্ট তুলেছেন রুদ্রাক্ষ প‍্যাটিল, যিনি ৬৩২.৫ পয়েন্ট নিয়ে সিঙ্গলসের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থান অধিকার করেছেন। এদিকে ঐশ্বরী প্রতাপ সিং ৬৩১.৬ পয়েন্ট নিয়ে অন্তিম প্রতিযোগী হিসেবে যোগ্যতা অর্জন করেছে। তবে ৬২৯.৬ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন করতে পারেননি দিব্যাংশ সিং পানওয়ার।

এদিকে সোমবার রোয়িংয়ে দু’টি ব্রোঞ্জ পদকও পেয়েছে ভারত। ‘মেন্স ফোর’ বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন। তাঁরা ৬:১০:৮১ সময় করেছেন। এই বিভাগে সোনা পেয়েছে উজবেকিস্তান। তাদের সময় ৬:০৪:৯৬। রুপো পেয়েছে চিন। তাদের সময় ৬:১০:০৪। ‘কোয়াড্রপল স্কালস’ বিভাগে ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছেন সতনম সিং, পারমিন্দর সিং, জাকার খান এবং সুখমিত সিং।

আরও পড়ুন:এক ম‍্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় ভারতের

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...