Wednesday, April 8, 2026

এশিয়ান গেমসের দ্বিতীয়দিনে ভারতের সাফল্য, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

এশিয়ান গেমসের দ্বিতীয় দিনেও জয় জয়কার ভারতের। দ্বিতীয় দিনে দ্বিতীয় সোনা সোনা জয় ভারতের। সকালে পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে সোনা। দুপুরে মহিলা ক্রিকেট দলের সোনা জয়। এছাড়াও রোয়িংয়ে দু’টি ব্রোঞ্জ পদকও পেয়েছে ভারত। ‘মেন্স ফোর’ বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত এবং আশিস ব্রোঞ্জ পেয়েছেন। এছাড়া ‘কোয়াড্রপল স্কালস’ বিভাগে ব্রোঞ্জ জয় ভারতের। আর এর পরই শুভেচ্ছা শুভেচ্ছার জোয়ারে ভাসছে টিম ইন্ডিয়া। শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এদিন টুইটারে শুভেচ্ছা জানান তিনি।

এদিন টুইটারে মমতা লেখেন,”এশিয়ান গেমসে দ্বিতীয় দিনে ভারতের জয়ের ধারা অব্যাহত। পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে সোনা জেতে ভারত। দেশকে সোনার পদক এনে দেওয়ার জন‍্য রুদ্রাক্ষ বালাসাহেব প‍্যাটিল, দিব্যাংশ সিং পানওয়ার ও ঐশ্বরী প্রতাপ সিং তোমরকে অভিনন্দন। নতুন বিশ্ব রেকর্ড স্থাপন এবং প্রথম স্বর্ণপদক জয় করার জন্য আন্তরিক অভিনন্দন৷ পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য আবার ঐশ্বরী প্রতাপ সিং তোমরকে অভিনন্দন।

এরপর মমতা আরও লেখেন,”পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে দেশের হয়ে আরেকটি ব্রোঞ্জ জেতার জন্য আদর্শ সিং, অনীশ ভানওয়ালা এবং বিজয়বীর সিধুকে শুভেচ্ছা। রোয়িংয়ে আরও দুটি ব্রোঞ্জ পদক পাওয়ার জন্য ভারতীয় পুরুষদের চার এবং পুরুষদের কোয়াড্রপল স্কালস দলকে অভিনন্দন। দেশের গৌরব অর্জনের জন্য আপনাদের ভবিষ্যতে সকলকে শুভেচ্ছা রইল।

আরও পড়ুন:এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা, শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলা ক্রিকেটে সোনা জয় টিম ইন্ডিয়ার

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...