Wednesday, April 8, 2026

দীপিকা-পত্রলেখার পরে নজর কাড়ল পরিণীতির ওড়না, জরিতে লেখা প্রিয়তমের নাম

Date:

Share post:

বলিউডের নায়িকাদের বিয়ের সাজে এখন আর লালের ছড়াছড়ি নেই। তার জায়গায় এখন ট্রেন্ডি প্যাস্টেল শেড। রবিবার, রাঘব-পরিণীতির বিয়েতেও ছিল হালকা রঙের ছোঁয়া। তবে, নজর কেড়েছে পরিণীতির ওড়না। সেখানে ছিল তাঁর প্রিয়তমের নাম- রাঘব।

বিয়ের ওড়নায় প্রেমের সাক্ষর ছিল রাজকুমার রাও  ও পত্রলেখা বিয়েতে। বাঙালি পত্রলেখার ওড়নায় বাংলায় লেখা ছিল প্রেমের প্রতিশ্রুতি। রণবীর সিং ও দীপিকা পাড়ুকনের বিয়েতেও নজর কাড়ে দীপিকার ওড়না। পাড়ে জরির কাজে লেখা ছিল ‘সদা সৌভাগ্যবতী ভবঃ’। এবার পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। চূড়ান্ত গোপনীয়তা ছিল রাঘব-পরিণীতির বিয়ের সাজ নিয়ে। রবিবার, বিয়ের পর সোমবার সকালে নিজেই কিছু ছবি পোস্ট করেন নায়িকা। সেখানে দেখা যায়, মণীশ মলহোত্রার ডিজাইন করা পোশাকে সেজেছেন তিনি। সেই ওড়নাতেও চমক। মাটি ছোঁয়া লম্বা ওড়নায় জরির এম্ব্রোডারি করা লেখা রাঘব চাড্ডার (Raghav Chadda) নাম।

তবে, পরিণীতির বিয়ের পোশাকের রঙে কোনও চমক ছিল না। অনুষ্কা শর্মা, আলিয়া ভাটের মতোই বিশেষ দিনের জন্য হালকা রঙের পোশাক বাছেন পরিণীতা। বেইজ রঙের লেহেঙ্গা চোলিতে জরি আর মোতির শৌখিন কাজ। তবে, হাতে অতি সূক্ষ্ম সামান্য ডিজাইনের মেহেন্দি ছিল তাঁর। রংটিই পছন্দ ছিল পরিণীতির (Parineeti Chopra)। সঙ্গে পান্নার গয়না।

তরুণ আপ সাংসদ রাঘবের পোশাকের দায়িত্বে ছিলেন পবন সচদেব। তাঁর পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি। পাগড়ি ছিল অফ হোয়াইট রঙের। গলায় মুক্তোর মালা। তবে, এদিন রাঘবের চোখে ছিল না পরিচিত চশমাটি। রবিবার বিয়ের পরে ৩০ সেপ্টেম্বর নবদম্পতির রিসেপশন পার্টি।

 

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...