Friday, June 5, 2026

বড় সাফল্য কাশ্মীরে, সেনা-পুলিশের যৌথ অভিযানে গ্রে.ফতার ৪ স.ন্দেহভাজন জ.ঙ্গি

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরে বড়সড় সাফল্য পেল সেনা ও পুলিশ। সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করা হল। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র। জানা গিয়েছে, বদগাম জেলার বিরওয়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। তার পরই ওই চার সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি পিস্তল ও যুদ্ধের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গতকালই ভূস্বর্গে বড় সাফল্য পায় সেনাবাহিনী। কুলগাম জেলা থেকে গ্রেফতার করা হয় পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার ৫ জঙ্গিকে। ধ্বংস করে দেওয়া হয় দুটি টেরর মডিউলও। উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। যার মধ্যে ছিল দুটি পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড, একটি ইউবিজিএল গ্রেনেড লঞ্চার, দুটি পিস্তলের ম্যাগাজিন, একে-৪৭-এর গুলি। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনা অভিযানের সপ্তম দিনে লস্কর কমান্ডার উজের খানকে খতম করেছিল যৌথবাহিনী। এদিকে জম্মু ও কাশ্মীরে লাগাতার সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে আইএসআই। পালটা জবাব দিচ্ছে সেনাবাহিনীও।

Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...