Friday, June 26, 2026

২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানার বিরুদ্ধে চার্জশিট পেশ

Date:

Share post:

২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানার বিরুদ্ধে চার্জশিট পেশ করল মুম্বই পুলিশ(Mumbai Police)। প্রায় দেড় দশক আগে নারকীয় এই হামলার ঘটনায় অন্যতম চক্রী তাহাউর রানা(Tahawwur Rana) বর্তমানে মার্কিন জেলে বন্দি। দীর্ঘ টানাপোড়েনের পর গত মাসে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে আমেরিকা(America)।

সোমবার বিশেষ আদালতে ৪০০ পাতার চার্জশিট দাখিল করেছে মুম্বই পুলিশ। সরকারি আইনজীবী জানিয়েছেন, মঙ্গলবার বিচারপতির সামনে পেশ করা হবে রানার বিরুদ্ধে দায়ের করা চার্জশিট। অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলেই দাবি পুলিশের। তাঁর বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (UAPA) মামলা করা হয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে। সরকারি কৌশলী দাবি করেছেন, পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী রানার বিরুদ্ধে বেশ কিছু নতুন তথ্যপ্রমাণ হাতে এসেছে পুলিশের। এদিকে রানাকে ভারতে প্রত্যার্পণ করতে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে জো বাইডেনের প্রশাসন। সবকিছু ঠিকঠাক চললে শীঘ্রই রানাকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, শৈশবের বন্ধু পাক জঙ্গি সংগঠন লস্করের অন্যতম সদস্য ডেভিড কোলম্যান হেডলি যে হামলার সঙ্গে যুক্ত, তা জানত রানা। এ ব্যাপারে হেডলিকে সাহায্য করেছিল সে। হামলার জন্য হেডলি কী পরিকল্পনা নিয়েছিল রানা সবই জানত। পরে তদন্তকারীদের কাছে রানার জড়িত থাকার কথা স্বীকার করে নেয় হেডলি। ২০০৮ সালের ২৬ নভেম্বর দশ জঙ্গি হামলা চালায় মুম্বই শহরের একাধিক জায়গায়। মৃত্যু হয়েছিল ১৬৬ জনের। আহত হন অসংখ্য মানুষ।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সফরের প্রাপ্তি: এই প্রথম BGBS-র পার্টনার কান্ট্রি স্পেন

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...