Friday, June 26, 2026

বঞ্চনার প্রতিবাদে মোদিকে ৫০ লক্ষ ‘পত্রাঘা.ত’, #Justice: টুইট অভিষেকের

Date:

Share post:

বাংলার বঞ্চনার প্রতিবাদে দিল্লি গিয়ে ধর্নার কর্মসূচি আগেই ঘোষণা করেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেইমতো নবজোয়ার কর্মসূচিতে বারবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দলীয় কর্মীদের চিঠি লেখার নির্দেশ দিয়েছিলেন অভিষেক। সেইমতো ৫০ লক্ষ চিঠি পাঠিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এবার সেই চিঠি যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রিসভার সদস্য গিরিরাজ সিংয়ের কাছে। বিষয়টি নিয়ে নিজের এক্স পোস্ট করেন অভিষেক। হ্যাশ ট্যাগ দেন #Justice।

মঙ্গলবার, এ নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল। লিখেছে, “অন্যায়ের বিরুদ্ধে সরব বাংলার মানুষ। ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার ১৫ হাজার কোটি টাকা অন্যায় ভাবে আটকে রেখেছে বিজেপি। এর জেরে ক্ষতিগ্রস্তরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজেদের অধিকার চেয়ে চিঠি লিখেছেন“। দলের ওই পোস্ট নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেন অভিষেক। লেখেন, “কেন্দ্রীয় সরকারের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গ। আমাদের অধিকারের দাবিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। গণতন্ত্রে জনগণের ক্ষমতাই সর্বোচ্চ।

#Justice”

১০০ দিনের কাজের টাকা বকেয়া নিয়ে রাজধানীর বুকে আন্দোলনের ঘোষণা আগেই করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বকেয়া টাকার দাবিতে ২ ও ৩ অক্টোবর দিল্লির বুকে ধর্না কর্মসূচির পরিকল্পনা নিয়েছে।

 

Related articles

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...