Friday, June 26, 2026

পদ্মপাঁকে পা ডোবাচ্ছে কংগ্রেস! পাঞ্জাবে ঘোড়া কেনাবেচার ইঙ্গিত বাজওয়ার

Date:

Share post:

ভোটে হারলেও টাকার জোরে কুর্সি কেনা যায়। ক্ষমতায় এসে জনতাকে বোকা বানিয়ে রাজ্যে রাজ্যে এতদিন তা দেখিয়ে এসেছে বিজেপি(BJP)। এবার কি তবে পদ্ম শিবিরের দেখানো পথে হাঁটতে চলেছে কংগ্রেস? রাজস্থানে(Rajsthan) আপের(AAP) কাছে ক্ষমতা হারিয়ে এবার ঘুরপথে ক্ষমতা দখলে মরিয়া কংগ্রেস(Congress)। সেটাই এবার স্পষ্ট হয়ে গেল পাঞ্জাবের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়ার(Pratap Singh Bajwa) মন্তব্যে। মঙ্গলবার তিনি দাবি করলেন, আপের ৩২ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। একইসঙ্গে পাঞ্জাবের মানুষ যাতে কেজরিওয়ালেরকে ভোট না দেন সে আবেদন করেন তিনি। বাজওয়ার মন্তব্যে রীতিমতো জলঘোলা হতে শুরু করেছে পাঞ্জাব রাজনীতিতে।

২০২২ সালে বিধানসভা নির্বাচনে ১১৭ আসনের পাঞ্জাবে ৯২ আসন জিতে সবাইকে চমকে দিয়েছিল আপ। কংগ্রেসের কপালে জুটেছিল মাত্র ১৮ আসন। এই ফলাফলের জের পড়েছিল বিরোধী জোট ইন্ডিয়াতেও। আপ ও কংগ্রেসের এই দ্বন্দ্বের মাঝেই এদিন বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া দাবি করেন, আপের ৩২ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ফলে যেকোনও সময় আপকে পাঞ্জাবের ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বিরোধী দলনেতার এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ আম আদমি পার্টি। এহেন মন্তব্যের পাল্টা তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

মঙ্গলবার নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মান লেখেন, আপনি কি মানুষের দ্বারা নির্বাচিত সরকার ভেঙে ফেলতে চাইছেন? আমি জানি আপনার মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা কংগ্রেস শেষ করে দিয়েছে। আমি পাঞ্জাবের ৩ কোটি মানুষের প্রতিনিধি। কুর্সির জন্য আপনার মতো ভাঙচুরের খেলা খেলি না। আপনার যদি ক্ষমতা থাকে তবে আপনি আপনার হাইকম্যান্ডের সঙ্গে এবিষয়ে কথা বলুন।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...