Wednesday, April 1, 2026

খলিস্তানি নেতা নিজ্জর খুনে কানাডাকে সাহায্য করুন, ভারতকে অনুরোধ আমেরিকার

Date:

Share post:

খালিস্তানি(Khalistan) জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর(Hardeep sing nijjar) খুনের ঘটনায় কানাডাকে(Canada) সাহায্য করুক ভারত(India), নয়াদিল্লিকে এবার এমনটাই অনুরোধ জানালো আমেরিকা। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, ভারতের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন আমেরিকা(America)।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিলার বলেন, “কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যা অভিযোগ এনেছেন তা নিয়ে আমেরিকা খুবই উদ্বিগ্ন। এই বিষয়টি নিয়ে কানাডার কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখছে আমেরিকা। আমরা মনে করি, এই ঘটনা নিয়ে কানাডার তদন্ত সঠিকভাবে সম্পন্ন হওয়া দরকার। এই তদন্তে সহযোগিতার জন্য ভারতের কাছেও অনুরোধ জানিয়েছি আমরা। প্রকাশ্য ও ব্যক্তিগতভাবে- ভারতের সাহায্য চেয়েছে আমেরিকা।” এর পাশাপাশি নিজ্জর খুনের ঘটনায় মুখ খুলেছেন মার্কিন কংগ্রেসের সদস্য জিম কোস্টা। তিনি বলেন, “কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যা নিয়ে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তা খুবই উদ্বেগজনক। বিদেশ সংক্রান্ত কমিটির সদস্য হিসাবে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চাই আমি। যথাযথভাবে এই খুনের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, কানাডার মাটিতে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে সরাসরি ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর অভিযোগ ভারতের নির্দেশেই হয়েছে এই হত্যা। যদিও ট্রুডোর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে ভারত সরকার। সব মিলিয়ে নিজ্জর হত্যাকাণ্ডে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন অব্যাহত রয়েছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...