Monday, April 6, 2026

ক্ষেতের মধ্যে মহিলার গলা কা.টা দে.হ উদ্ধার! চাঞ্চ.ল্য বসিরহাটের স্বরূপনগরে

Date:

Share post:

সাতসকালে সীমান্তবর্তী এলাকায় ক্ষেতের মধ্যে থেকে এক তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্কে বসিরহাটের স্বরূপনগরের (Swarupnagar, Basirhat) গোবিন্দপুর এলাকার বাসিন্দারা। কাকরোল ক্ষেতের মাঝে বছর উনিশের এক তরুণীর দেহ উদ্ধার করেছে পুলিশ (Basirhat Police)। গলার নলি কাটা, ঝলসে গিয়েছে মুখের এক পাশ। এমন বীভৎস দৃশ্য দেখে শিউরে উঠছেন স্থানীয়রা। তরুণীর উপর শারিরীক নির্যাতন হয়েছিল কিনা তা জানতে আপাতত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই তরুণীকে খুন করে তাঁর মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে স্থানীয় চাষিরা ক্ষেতে কাজ করতে এসে মৃতদেহ দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা বলছেন মৃতদেহের পাশে মোবাইল ফোন, ব্যাগ, একটি ফেশওয়াশের বোতল, পেস্ট, লিপস্টিক ও একটি চশমা উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত তরুণীর পরিচয় জানা যায়নি। তবে মৃতা বাংলাদেশের বাসিন্দা বলে পুলিশের তরফে অনুমান করা হচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...