Wednesday, April 1, 2026

ক্যামাক স্ট্রিট দিয়েই গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল, অনুমতি দিল আদালত

Date:

Share post:

 

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের (Group D job seekers) মিছিল ক্যামাক স্ট্রিট (Camac Street) দিয়ে যেতে কোনও বাধা নেই, মঙ্গলবার স্পষ্ট জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। বিচারপতি জয় সেনগুপ্তের (Joy Sengupta) বেঞ্চ এই প্রসঙ্গে জানায়, যেহেতু ক্যামাক স্ট্রিটে কোনও স্কুল বা কলেজ নেই এবং এটা কোন ধর্না কর্মসূচি নয় তাই সেক্ষেত্রে মিছিল গেলে সমস্যা হবে না।

আগামিকাল গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল। প্রথমে হাজরা মোড় থেকে কালীঘাট হয়ে হরিশ মুখার্জি রোড দিয়ে আবার হাজরা পর্যন্ত মিছিল করতে চেয়ে আবেদন করেন গ্ৰুপ ডি ঐক্য মঞ্চের চাকরিপ্রার্থীরা। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় তাঁরা আদালতের দ্বারস্থ হন। এরপর মিছিলের রুট পরিবর্তনের কথা বলে হাইকোর্ট। বিচারপতি সেনগুপ্ত নির্দেশ দেন থিয়েটার রোড থেকে মিছিল শুরু হয়ে ক্যামাক স্ট্রিট,এক্সাইড মোড়, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড দিয়ে হাজরা মোড়ে মিছিল শেষ হবে। রাজ্য আপত্তি না করলেও স্কুল পড়ুয়াদের অসুবিধের কথা মাথায় রেখে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায়। আজ সেই মামলার শুনানিতে আদালতে জানায় যে, ওই এলাকা দিয়ে স্কুল পড়ুয়ারা যান কিন্তু ওখানে কোনও স্কুল নেই। তাই মিছিলের ক্ষেত্রে যদি আলাদা চ্যানেল করে দেওয়া যায় সেক্ষেত্রে কোথাও না থেমে সোজা অনায়াসে শান্তিপূর্ণভাবে মিছিল চলে যেতে পারে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...