Monday, April 6, 2026

অজিদের বিরুদ্ধে নামার আগে অশ্বিনকে নিয়ে বিরাট ইঙ্গিত রোহিতের

Date:

Share post:

আগামিকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম‍্যাচে খেলতে নামছে ভারতীয় দল। এই সিরিজে ফিরছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ইতিমধ্যেই তিন ম‍্যাচের একদিনের সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। আগামিকাল অজিদের হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে রোহিতদের সামনে। প্রথমবার কোনও ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে ভারতের সামনে। রাজকোটে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে অজিদের হারালেই ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া। আর এই জয় বিশেষ করে বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়বে তাতে সন্দেহ নেই। যদিও এইসব নিয়ে ভাবছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। হোয়াইটওয়াশ করার লক্ষ‍্য নয় বরং জয়ের ধারা অব‍্যাহত রাখাই লক্ষ‍্য বলে জানান হিটম‍্যান।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, “হোয়াইটওয়াশ নিয়ে ভাবছি না। এটা দলের কারও মাথাতেই নেই। এটা ঠিক যে, আমরা ম্যাচটা জিততে চাই। হোয়াইটওয়াশ করতে পারলে ভালো লাগবে। তবে আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। আমাদের নজর তাই প্রক্রিয়াটায় রয়েছে। বিশ্বকাপের আগে এই ম্যাচগুলিতে স্কোয়াডের খামতি ঢাকার ভালো সুযোগ থাকে। প্রথম ২টি ম্যাচ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। একটা ম্যাচে রান তাড়া করেছি, আরেকটা ম্যাচে প্রথমে ব্যাট করেছি। ২টি ম্যাচেই বড় রান করতে পেরেছি আমরা। আমাদের বোলাররা অসাধারণ বল করেছে ২টি ম্যাচেই। সুতরাং, ২টি ম্যাচ থেকে আমাদের প্রাপ্তি প্রচুর। তবে তৃতীয় ম্যাচে অনেকেই থাকবে না। নতুন কয়েকজন মাঠে নামবে। তাই এই ম্যাচ থেকে কী পেতে পারি, সেদিকেই তাকিয়ে রয়েছি আমরা। বিশ্বকাপের আগে কয়েকটি বিষয় দেখে নেওয়ার সুযোগ রয়েছে এই ম্যাচটিতে।”

এদিকে সাংবাদিক সম্মেলনে বিশ্বকাপের আগে রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বড় বার্তা দিলেন রোহিত। অশ্বিনের বিশ্বকাপ দলে ঢুকে পড়ার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন হিটম‍্যাট। এই নিয়ে রোহিত বলেন,” হতে পারে অশ্বিন বেশ কিছুদিন একদিনের ম‍্যাচ খেলেনি, তবে ওর ক্লাস ও অভিজ্ঞতাকে অস্বীকার করা যায় না। দুটো ম্যাচে দারুণ বল করল। ওর হাতে অসাধারণ সব ভেরিয়েশন রয়েছে। যদি সুযোগ আসে, সেটা আমাদের কাজে লাগতে পারে। সুতরাং, আমাদের ব্যাকআপ প্রস্তুত রয়েছে এবং এটা আমাদের জন্য ভালো বিষয়।”

আরও পড়ুন:লড়াই করেও হার, মহামেডানের কাছে ২-০ গোলে হারল DHFC

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...