Saturday, April 4, 2026

নজরে ফুলের উৎপাদন ও রফতানি বৃদ্ধি, কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগে হরিণঘাটায় তৈরি হচ্ছে ক্লাস্টার

Date:

Share post:

রাজ্যে ফুলের উৎপাদন ও রপ্তানি বাড়াতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ উদ্যোগ নিয়েছে। ফুলের উৎপাদন ও রপ্তানি পরিকাঠামো উন্নত করতে কেন্দ্রীয় সরকার চার রাজ্যকে বেছে নিয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। এখানে পাইলট প্রকল্প হিসেবে এই কাজ শুরু হবে বলে রাজ্যের উদ্যান পালন দফতর সূত্রে জানা গেছে।

বিভিন্ন রকম ফুল বিশেষ করে গোলাপ ও রজনীগন্ধা উৎপাদনে এই রাজ্য দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। কিন্তু সংরক্ষণের প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় পচনশীল এইসব ফুল বিদেশে রপ্তানি করা সম্ভব হয় না। বেঙ্গালুরু ও পুনের ফুল ব্যবসায়ীরা এরাজ্যের চাষীদের কাছ থেকে রজনীগন্ধা ও গোলাপ কিনে তা সংরক্ষণের পর বিদেশে রপ্তানি করে। ফলে এরাজ্যের কৃষকেরা তাদের কষ্টার্জিত ফসলের সঠিক দাম পান না। এই সমস্যা নিরসনে হরিণঘাটায় উদ্যানপালন দফতরের খামারে ফুল চাষের ক্লাস্টার তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ফুল উৎপাদন ও তার সংরক্ষণের উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হবে। একই সঙ্গে উন্নত মানের কলম তৈরি করে তা সারা রাজ্যের ফুল চাষীদের মধ্যে বণ্টন করা হবে।

আরও পড়ুন- বিশ্বজুড়ে পালিত হল পর্যটন দিবস, এবার ভ্রমণ হোক পরিবেশ-বান্ধব

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...