Monday, February 23, 2026

এবার WhatsApp চ্যানেলও মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যবাসীর সঙ্গে আরও নিবিড় জনসংযোগ করতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ চ্যানেল । এই চ্যানেলের সঙ্গে আপনি নিজেকে যুক্ত করে নিলেই একনিমেষে জেনে যেতে পারবেন মুখ্যমন্ত্রীর যাবতীয় পদক্ষেপ, কর্মসূচির তথ্য। সমস্ত কিছুই চলে যাবে আপনার হাতে থাকা মোবাইলের হোয়াটসঅ্যাপে।

নতুন চ্যানেল ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। যেখানে প্রত্যেক গ্রাহক নিজেদের চ্যানেল খুলতে পারেন। যে কেউ সদস্য হতে পারবেন। ফলে মানুষের হাতের মুঠোয় যে কোনও তথ্য পৌঁছে যাচ্ছে। এই সুবিধা থেকেই চ্যানেল ফিচারটিকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে চাইছে রাজনৈতিক দলগুলি। যদিও চ্যানেলে মেম্বারদের কোনওকিছু পোস্ট করার কোনও অপশন নেই। তাঁরা শুধুমাত্র রিঅ্যাক্ট করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার পদ্ধতি

প্রথমে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিতে হবে।

আপডেট সেকশনের গিয়ে ‘ফাইন্ড চ্যানেলস’ অপশনে সেখানে ট্যাপ করুন।

চ্যানেলের তালিকা থেকে সার্চ করতে হবে ‘Mamata Banerjee’, নামের পাশে প্লাস আইকনে ক্লিক করুন। তাহলেই মুখ্যমন্ত্রীর চ্যানেলে আপনি যুক্ত হয়ে যাবেন। তাঁর মেসেজ ও আপডেটে ‘রিঅ্যাকশন’ও দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাডমিনরা আপডেট ও কনটেন্ট ৩০ দিন অন্তর বদলাতে থাকেন। এরপরই কিন্তু পুরনো আপডেটগুলো মুছে যাবে।

 

 

 

 

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...