Tuesday, April 7, 2026

পুজোর আগে ভয় ধরাচ্ছে ডে*ঙ্গি! সল্টলেকে আ*ক্রান্ত প্রৌঢ়ার মৃ*ত্যু

Date:

Share post:

উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। বৃহস্পতিবার ভোরে মৃত্যু হল ৫২ বছরের এক প্রৌঢ়ার। তিনি সল্টলেকের দত্তাবাদের বাসিন্দা।বুধবার তাঁকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল তরফে জানানো হয়েছে, সবরকম চেষ্টা করা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ বাংলাদেশে ডেঙ্গির ভয়াবহতা বাড়ছে , একদিনে আরও ১৭ জনের মৃ.ত্যু

মৃত প্রৌঢ়ার নাম প্রতিমা মণ্ডল। ৫২ বছরের প্রতিমা মণ্ডলের বাড়ি বিধাননগর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডে। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন জ্বরে ভুগছিলেন তিনি।বুধবার বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্তকে।বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের রিপোর্টে সিভিয়ার ডেঙ্গির উল্লেখ রয়েছে।
এর আগে মঙ্গলবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২৮ বছরের এক তরুণীর। বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।তিনি নেতাজি নগরের বাসিন্দা ছিলেন।
ডেঙ্গি আক্রান্তের সংখ্যা রাজ্যে রোজ বেড়েই চলেছে। উত্তর থেকে দক্ষিণ— একই ছবি। মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শ, রোগীর যদি ডেঙ্গির উপসর্গ থাকে, তা হলে সরকারি হাসপাতালে গিয়ে প্লেটলেট পরীক্ষা করিয়ে নেওয়া দরকার। এখন সরকারি হাসপাতাল-সহ বিভিন্ন সরকারি কেন্দ্রে ২৪ ঘণ্টা খোলা থাকছে ডেঙ্গি পরীক্ষাকেন্দ্র।

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...