Saturday, April 11, 2026

ডিজিটাল দুনিয়াতেও কড়া নজরদারি শুরু মোদি সরকারের, কঠিন আইন তৈরির পথে কেন্দ্র

Date:

Share post:

এবার ডিজিটাল দুনিয়াতেও (Digital World) বাড়তে চলেছে মোদি সরকারের (Modi Govt) কড়া নজরদারি। জানা গিয়েছে, পুরনো তথ্য প্রযুক্তি আইন প্রত্যাহার করে চালু করা হবে ডিজিটাল ইন্ডিয়া বিল (Digital India Bill)। এই বিলের মাধ্যমেই এবার থেকে অনলাইন কনটেন্টের ওপর লাগাম টেনে আরও কঠিন আইন তৈরির পথে কেন্দ্র। ডিজিটাল ইন্ডিয়া বিলে কিছু সংশোধনী এনে এই বিষয়টি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। তারমধ্যে রয়েছে ব্লক করার ক্ষমতা থেকে শুরু করে কনটেন্টের ভাষা পরিবর্তনের নির্দেশ দেওয়ার ক্ষমতাও। ফলে বিলটির মাধ্যমে ডিজিটাল দুনিয়ার জন্য একটি সামগ্রিক আইনি ফ্রেমওয়ার্ক বানানোর চিন্তা করছে কেন্দ্রীয় সরকার।

পাশাপাশি এই বিলের বিধি ব্যবহার করে সমস্ত ডিজিটাল ক্ষেত্রের ওপর কর্তৃত্ব কায়েম করতে চায় সরকার। শিল্পমহল এবং অন্যান্য আরও কয়েকটি ক্ষেত্রের বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা পর্ব মিটে গেলেই বিলের খসড়া সংসদে পেশ করা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

তথ্য প্রযুক্তি এবং টেলিকমের পর ডিজিটাল ইন্ডিয়া বিল হতে চলেছে মোদি সরকারের আনা তৃতীয় ডিজিটাল বিল। বর্তমানে তথ্য প্রযুক্তি আইনের ৬৯ ধারা অনুযায়ী, কোনও অনলাইন কনটেন্ট জাতীয় নিরাপত্তা, ভিন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেললে তা ব্লক করতে দিতে পারে কেন্দ্রীয় সরকার। তবে প্রস্তাবিত আইনে এই বিষয়টির পরিধি আরো অনেক বাড়়ানো হচ্ছে বলেই সূত্রের দাবি। সংশোধিত বিধি অনুযায়ী, জাতীয় নিরাপত্তা বা বৈদেশিক সম্পর্ক ছাড়াও অন্য যে কোনও আইন ভঙ্গ করলেই সেই কনটেন্ট ব্লক করতে পারবে সরকার। এছাড়াও ব্লক বা সেই কনটেন্ট প্রত্যাহার করার নির্দেশিকা জারির ক্ষেত্রেও এক্তিয়ার বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের। এই বিল যে ডিজিটাল দুনিয়ায় সরকারের নজরদারি ও লাগাম পরানোর ক্ষেত্রে আরও শক্তিশালী হচ্ছে সে বিষয়ে একমত সরকারি আধিকারিকরাও।

 

 

 

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...