Tuesday, June 23, 2026

মহামেডানকে শুভেচ্ছা ক্রীড়ামন্ত্রীর, ফুটবলারদের আর্থিক পুরস্কার ক্লাবের পক্ষ থেকে

Date:

Share post:

কলকাতা লিগে জয়ের হ‍্যাটট্রিক মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন মিনি ডার্বিতে মোহনবাগান সুপার জায়েন্টকে হারায় ২-০ গোলে। এই জয়ের ফলে ৮৭ বছর পর মহামেডানে ফিরল ইতিহাস। মাঠেই সেলিব্রেশনে মাতেন সাদা-কালো ফুটবলাররা। ম্যাচ শেষের পর ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঘোড়ার গাড়িতে চাপিয়ে ক্লাব তাঁবুতে আনা হল ফুটবলারদের। ক্লাবের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে।

এদিকে মহামেডান কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করার পর ক্লাবের কোচ, ফুটবলার, কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অভিনন্দনবার্তায় ক্রীড়ামন্ত্রী লিখেছেন, “৮৭ বছর পর কলকাতা ফুটবল লিগ জয়ের হ্যাটট্রিক করল মহামেডান। এই সাফল্যের জন্য ক্লাবের সমস্ত খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের জানাই অভিনন্দন। তিনবারই মহামেডানের কোচ হিসেবে ছিলেন আন্দ্রে চেরনিশভ। রাশিয়ান কোচকেও কুর্নিশ আমার। এই তিন বছর দলের ম্যানেজার পদে ছিলেন দীপেন্দু বিশ্বাস এবং খেলোয়াড় হিসেবে ছিলেন শেখ ফৈয়াজ। তাঁদের প্রতিও রইল শুভেচ্ছা। সামনে আই লিগ। আশা করব, মহামেডান স্পোর্টিং সেখানেও এই ধারাবাহিকতা বজায় রাখবে। তবে এই জয়ের জন্য বিশেষভাবে অভিনন্দন জানাব দলের অন্যতম সেরা ফুটবলার ডেভিডকে। কলকাতা লিগে ২১ গোল করে সবার মন জয় করে নিয়েছে ডেভিড। ওকে আমার হার্দিক অভিনন্দন। ডেভিডের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

আরও পড়ুন:কলকাতা লিগে জয়ের হ‍্যাটট্রিক মহামেডানের

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...