Saturday, April 4, 2026

কলকাতা লিগে আজ ফের মিনি ডার্বি, জয় লক্ষ‍্য মহামেডানের

Date:

Share post:

আজ ফের মিনি ডার্বি। কিশোরভারতীয় ক্রীড়াঙ্গনে মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব। মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়া স্বাধীনতার পর তৃতীয় দল হিসেবে কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ময়দানের অন্যতম প্রধান মহামেডান স্পোর্টিং।

আজ শুক্রবার কিশোরভারতীয় ক্রীড়াঙ্গনে সাদা-কালো ব্রিগেডের সামনে মোহনবাগান। কলকাতা লিগের সুপার সিক্সে ফের এক মিনি ডার্বি। সবুজ-মেরুনের সামনে লিগ জয়ের কোনও সম্ভাবনা নেই। গ্রুপ লিগে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে উঠেছে বাস্তব রায়ের দল। সুপার সিক্সে শুক্রবারই প্রথম ম্যাচ খেলতে নামছে মোহনবাগানের ডেভেলপমেন্ট টিম। অন্যদিকে, মহামেডান সুপার সিক্সে চারটি ম্যাচই জিতে খেতাবের খুব কাছে। গ্রুপ পর্ব মিলিয়ে ১৬ ম্যাচে মোট ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে ডেভিড লাললানসাঙ্গারা। শুক্রবার মোহনবাগানকে হারালে খেতাবি লড়াইয়ে ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবারের ধরাছোঁয়ার বাইরে গিয়ে টানা তিনবার কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক করবে মহামেডান। ড্র করলেও লিগ জয়ের দৌড়ে এগিয়ে থাকবে সাদা-কালো ব্রিগেড। কারণ, গোল পার্থক্যেও এগিয়ে রয়েছে তারা। কিন্তু তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বাকি এখনও তিনটি ম্যাচ। শেষ ম্যাচে তারা প্রতিপক্ষকে ১০ গোল দিয়েছে। ফলে গোল পার্থক্যও অনেকটা বাড়িয়ে নিয়েছে বিনো জর্জের দল। তাই ড্র নয়, মোহনবাগানকে হারিয়েই লিগ জিততে মরিয়া সাদা-কালো শিবির।

এই নিয়ে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ বলেছেন, “আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। সমর্থকদের সামনে মোহনবাগান ম্যাচ জিতেই লিগ জিততে চাই।” অন‍্যদিকে মোহনবাগান কোচ বাস্তব রায় বলেছেন, “অঙ্কের বিচারে আমাদের লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই। তাই ফুটবলারদের বলেছি, চাপমুক্ত হয়ে নিজেদের সেরাটা দিতে।” মহামেডান জিতলে চ্যাম্পিয়নের ট্রফি পাবে লিগের বাকি সব ম্যাচ শেষ হলে।

আরও পড়ুন:এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে পরপর সোনা জয় ভারতের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...