Saturday, April 4, 2026

বাড়ল ২০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা! কতদিন চলবে এই প্রক্রিয়া?

Date:

Share post:

২০০০ টাকার নোট এখনও বাড়িতে রয়েছে? যদি থাকে তাহলে চিন্তার কোনও কারণ নেই। শুক্রবার বিবৃতি জারি করে ২,০০০ টাকার নোট (2000 Rupees Note) জমা দেওয়ার মেয়াদ বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। শুক্রবার নোট জমা দেওয়ার যে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, সেটা আরও এক সপ্তাহ বাড়ানো হচ্ছে বলে ঘোষণা করল আরবিআই।

তবে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে সাফ জানানো হয়েছে, আগামী ৭ অক্টোবরের অর্থাৎ শনিবারের মধ্যে ২,০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিতে হবে বা পালটে নিতে হবে। শুক্রবার যে সময়সীমা শেষ হচ্ছিল, তার সময়সীমা আরও কিছুদিন বাড়ানো হল। তবে আরবিআই-র তরফে আগেই ঘোষণা করা হয়েছিল  ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এর পর আর ২০০০ টাকার নোট দিয়ে লেনদেন, এমনকি ব্যাঙ্কেও জমা দেওয়া যাবে না। কিন্তু, তারপরেও সময়সীমা বাড়বে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল। অবশেষে নির্ধারিত দিনেই বিবৃতি দিয়ে টাকা জমা দেওয়া নিয়ে সমস্ত প্রশ্নের জবাব দিল রিজার্ভ ব্যাঙ্ক।

এদিকে গত ১৯ মে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, গত মাসের শেষে ৯৩ শতাংশ ২০০০ টাকার নোট জমা পড়েছে ব্যাঙ্কে। সব নোট এখনও জমা পড়েনি। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, ‘আমি তো এমন কিছু বলতে পারব না যা জানি না। কল্পনার ভিত্তিতে এসব বলা যায় না। ৩০ সেপ্টেম্বরের পর কী হবে তা নিয়ে জল্পনা করে লাভ নেই। আমরা একবারও বলিনি যে ৩০ সেপ্টেম্বরের পর ২০০০ টাকার নোট অবৈধ হয়ে যাবে।’

 

 

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...