Friday, June 26, 2026

এশিয়ান গেমসে বাঙালির দাপট, টেবিল টেনিসে মহিলাদের ডাবলসে পদক নিশ্চিত সুতীর্থা-ঐহিকার

Date:

Share post:

এশিয়ান গেমসে বাঙালির দাপট। ভারতের হয়ে আরও একটি পদক নিশ্চিত করলেন দুই বাঙালি সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। এদিন টেবিল টেনিসে মহিলাদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে চিনের জুটি মেনগ এবং ওয়াগকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন তাঁরা। শেষ চারে ওঠায় পদক নিশ্চিত করলেন সুতীর্থা ও ঐহিকা। এরফলে নয়া নজিরও গড়লেন তাঁরা। এশিয়ান গেমসে এই প্রথমবার টেবিল টেনিসে মহিলাদের ডাবলসে পদক ভারতের। ২ অক্টোবর, সোমবার সেমিফাইনাল খেলতে নামবেন ভারতীয় খেলোয়াড়েরা। সেমিফাইনাল জিততে পারলে সে দিনই ফাইনাল খেলতে হবে তাঁদের। সেমিফাইনালে হারলেও অন্তত ব্রোঞ্জ নিশ্চিত তাঁদের।

এদিকে মিক্সড ডবলসে সোনার পর ফের সোনার পদক ভারতের ঝুলিতে। পুরুষদের দলগত স্কোয়াশ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জেতে টিম ইন্ডিয়া। ভারতকে সোনা এনে দেন সৌরভ ঘোষাল, এম মহেশ এবং অভয় সিংরা।

এদিন সোনা জিতলেও শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে পাকিস্তানের ইকবাল নাসিরের কাছে ০-৩ সেটে হেরে যান ভারতের মহেশ মানগাঁওকর। দ্বিতীয় ম্যাচ জিতে ভারতকে সমতায় ফেরান সৌরভ ঘোষাল, তিনি ৩-০ সেটে হারান পাকিস্তানের আসিম মোহাম্মদ খানকে। ১-১ অবস্থায় তৃতীয় ম্যাচে মুখোমুখি হন ভারতের অভয় সিং এবং পাকিস্তানের নুর জামান। শেষ পর্যন্ত তিনি ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে ভারতের দশম সোনা নিশ্চিত করেন অভয়। তৃতীয় ম্যাচে সবকিছু উজাড় করে দেন অভয় সিং।

আরও পড়ুন:ফের সোনা ভারতের ঝুলিতে, স্কোয়াশ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল টিম ইন্ডিয়া

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...