Friday, April 3, 2026

ধরনায় যোগ দিতে সদলবলে দিল্লি গেলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার

Date:

Share post:

‘১০ লক্ষ লোক নিয়ে দিল্লি যাব…’ মাস তিনেক আগে এমনটাই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে ২১ জুলাই-এর মঞ্চ থেকেই সেই ঝাঁঝ শোনা গিয়েছিল।

১০০ দিনের কাজ ছাড়াও কাজের প্রাপ্য সহ প্রায় ১৫ কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ তুলে রাজধানী অভিযান করছে ঘাসফুল শিবির। আগামী ২ অক্টোবর দিল্লিতে রয়েছে সেই অবস্থান কর্মসূচি।

শুক্রবার আরামবাগ থেকে জব কার্ড হোল্ডার ও আরামবাগ নেতৃত্বকে নিয়ে ট্রেনে করে দিল্লির ধরনা মঞ্চের উদ্দেশ্যে রওনা দিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার।

পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা চলাকালীন আসানসোলের বারাবনিতে গিয়ে অভিষেক বলেছিলেন, ‘অনেক সৌজন্য দেখানো হয়েছে। এবার ১০ লক্ষ লোক নিয়ে দিল্লি যাব। ১০০ দিনের কাজের টাকা ছিনিয়ে আনব।’ দিল্লি পুলিশ তৃণমূলকে রামলীলা ময়দানে অবস্থানের অনুমতি দেয়নি। জানা গিয়েছে ২ অক্টোবর রাজঘাটে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করে কর্মসূচি পালন করবে তৃণমূল।

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...