Monday, April 6, 2026

“আর একটাও মৃ.ত্যু যেন না হয়” নবান্নের ডে.ঙ্গি বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ডেঙ্গি (Dengue)নিয়ে রাজ্যের উদ্বেগ কমছে না। স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছে নবান্ন (Nabanna)। আজ শনিবার জেলাশাসক থেকে শুরু করে জেলাস্তরের ডেঙ্গি আধিকারিক ও হাসপাতাল সুপারদের নিয়ে বৈঠক হয়। একাধিক দফতরের সচিবরাও এদিন উপস্থিত ছিলেন বলে খবর। শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে সশরীরে সেখানে হাজির হতে না পারলেও বৈঠক শুরুর কিছু সময়ের মধ্যেই হঠাৎ করেই ফোন মারফত যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী (CM)সাফ জানান, আর একটা মৃত্যুও যাতে না হয় সেইদিকে সজাগ দৃষ্টি দিতে হবে।

কলকাতায় ডেঙ্গি বাড়ছে। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন গত সপ্তাহে ৯৭০টির ডেঙ্গির খবর পাওয়া গেছে। জেলায় জেলায় দাপট বাড়ছে। অন্যদিকে আবহাওয়ার খামখেয়ালীপনায় আগামী সপ্তাহের মঙ্গল বুধবার পর্যন্ত এইরকম বৃষ্টির মরসুম চলবে। সেক্ষেত্রে বর্ষার স্থায়িত্ব যত বাড়বে ততই ডেঙ্গির মশা সক্রিয় থাকবে। তাই এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং কড়া নির্দেশ দিলেন আধিকারিকদের।

আজ কী বললেন মুখ্যমন্ত্রী?

    • আর কোনও ভাবেই যাতে ডেঙ্গিতে মৃত্যু না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে
    • সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা ধরে কাজ করতে হবে
    • বাড়ি বাড়ি নিয়ে নজরদারি করতে হবে
    • হটস্পট এলাকায় ডেঙ্গি আটকাতে বিশেষ পদক্ষেপ
    • হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোয় গাফিলতি নয়
    • রাজ্যে দুর্যোগের আবহে নবান্নে কন্ট্রোল রুম খুলতে হবে
    • ডিভিসি ও ঝাড়খন্ড থেকে যে জল ছাড়া হচ্ছে প্রতিনিয়ত তার নজরদারি করতে হবে

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...