Friday, April 3, 2026

দুদিনের ধ.র্না কর্মসূচির আগে রবি-রাতে দিল্লিতে তৃণমূলের হাই ভোল্টেজ  বৈঠক   

Date:

Share post:

দুদিনের ধর্না কর্মসূচির আগের রাতে দিল্লিতে তৃণমূলের হাই ভোল্টেজ  বৈঠক। কোনও অবস্থাতেই তাঁদের আটকানো যাবে না- চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই ধর্নার আগের রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রবীণ সাংসদ সৌগত রায়ের বাড়িতে বৈঠক ডাকা হয়েছে। সেখানে আন্দোলনের রূপরেখা নির্দিষ্ট করে দেবে অভিষেক। হাই ভোল্টেজ বৈঠকে দলের সাংসদ, মন্ত্রী, বিধায়কদেরও থাকতে বলা হয়েছে।

২ এবং ৩ অক্টোবর কী কী কর্মসূচি হতে চলেছে তারই দিকনির্দেশ করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রবিবার রাত ৮ টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বেই এই বৈঠক হবে সৌগত রায়ের বাড়িতে। বৈঠকে উপস্থিত থাকতে দলের তরফে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন চিঠি দিয়ে রাজ্যসভার সব সাংসদ, রাজ্য মন্ত্রিসভার সদস্যদের চিঠি দিয়েছেন। এই বৈঠকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতিরাজ মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে দেখা করার যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই সম্পর্কে বিশদ আলোচনা হবে।

সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “ইতিমধ্যেই দলের সমস্ত সাংসদদের কাছে চিঠি পাঠানো হয়েছে। রাজ্য মন্ত্রিসভার সদস্যদেরও জানানো হয়েছে। ধর্না কর্মসূচি-সহ পরবর্তী পদক্ষেপ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আলোচনা হবে বৈঠকে।” বৈঠকের পর রয়েছে নৈশভোজের ব্যবস্থা।

আর পড়ুন: দিল্লির ধ.র্নায় অবিজেপি দলগুলিকে আহ্বান অভিষেকের

১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে তৃণমূলের ‘মিশন দিল্লি’ নিয়ে ইতিমধ্যেই রাজধানীতে সাজোসাজো রব। সারা বাংলা থেকে সংগৃহীত ৫০ লক্ষেরও বেশি চিঠি পৌঁছেছে দিল্লিতে। সেই চিঠি নিয়েই গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে যাবেন তৃণমূল নেতৃত্ব। তবে জানা গিয়েছে, এবারেও তৃণমূল নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন না কেন্দ্রীয় মন্ত্রী। পরিবর্তে প্রতিমন্ত্রী  সাধ্বী নিরঞ্জন জ্যোতি সাক্ষাৎ করবেন।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...