Thursday, June 25, 2026

‘এটাই শেষ বিশ্বকাপ’, দলে সুযোগ পেয়ে জানিয়ে দিলেন অশ্বিন

Date:

Share post:

একেবারে শেষ মুহূর্তে একদিনের বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর প‍্যাটেল চোট থেকে ছিটকে যেতেই ভারতীয় দলের দরজা খুলে যায় অশ্বিনের সামনে। আর দলে সুযোগ পেতেই জানিয়ে দিলেন এটাই শেষ বিশ্বকাপ অশ্বিনের। আর কোনও দিনই এই প্রতিযোগিতায় দেখা যাবে না।

এদিন বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে অশ্বিন বলেন, “মানসিক ভাবে এখন ভাল জায়গায় আছি। গোটা বিশ্বকাপটা উপভোগ করতে চাই। এটাই ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ। তাই এই প্রতিযোগিতার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি।”

ভারতীয় দলে একেবারেই শেষ মুহূর্তে সুযোগ। শেষ মুহূর্তে সুযোগ পাবেন ভাবতে পারেননি অশ্বিন। এই নিয়ে অশ্বিন বলেন,”আগে কেউ আমাকে এটা বললে তাকে বলতাম, আপনি মজা করছেন। কিন্তু জীবনটা এ রকমই। অবাক করার মতোই। সত্যি বলতে, আমি ভাবতেই পারছি না আজ এই জায়গায় থাকব। আমি এখন যেখানে তার জন্যে পরিস্থিতিই দায়ী। দল পরিচালন সমিতি আমার উপর আস্থা দেখিয়েছে।”

দেশের মাটিতে হওয়ায় এবার বিশ্বকাপ হচ্ছে। দেশের মাটিতে চাপ সামলানোই কঠিন হতে চলেছে বলে করছেন অশ্বিন। এই নিয়ে তিনি বলেন, “দু’দিকে বল ঘোরাতে পারি। সেই ক্ষমতা আমার রয়েছে। কিন্তু এই ধরনের প্রতিযোগিতায় যে চাপ থাকে সেটা সামলানোই আসল কাজ।”

আরও পড়ুন:এশিয়ান গেমসে বাঙালির দাপট, টেবিল টেনিসে মহিলাদের ডাবলসে পদক নিশ্চিত সুতীর্থা-ঐহিকার

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...