Friday, April 3, 2026

‘নিজেকে পাল্টে ফেলেছি’, বিশ্বকাপের আগে বললেন বিরাট, কিন্তু কেন এরকম বললেন কোহলি?

Date:

Share post:

হাতে আর কয়েকদিন, তাপরই ভারতের মাটিতে শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেটের এই মেগা ইভেন্ট। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ভারত। দেশের মাটিতে বিশ্বকাপ হওয়ায়, টিম ইন্ডিয়া যে ফেবারিট, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে বিশ্বকাপের আবহে ঢুকে পরেছে প্রতিটি দেশ। শুরু হয়ে গিয়ে প্রস্তুতি ম‍্যাচও। তবে তার আগে নিজেকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অতীতে বার বার বিপক্ষের কোনও ক্রিকেটারের সঙ্গে ঝামেলা, ম্যাচের মাঝে স্লেজিং বা মাথা গরম করতে দেখা গিয়েছে কোহলিকে। কিন্তু বিশ্বকাপের আগে বিরাট জানালেন, তিনি পাল্টে গিয়েছেন। আর কোনও দিন তাঁকে মাথা গরম করতে দেখা যাবে না।

এই নিয়ে আইসিসির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারের কোহলি বলেন,” আগে অনেক বার রেগে গিয়ে উচ্ছ্বাস করেছি। কিন্তু এখন এগুলো সবই অতীত। আর ফিরে আসবে না। সেই সময়ে অনেকের কাছ থেকে অনেক উপদেশ পেয়েছি। অনেকেই বিভিন্ন কথা বলেছেন। কোথায় ভুল হচ্ছে সেটা ধরিয়ে দিয়েছেন। সব কিছু থেকেই শিক্ষা নিয়েছি।”

এরপর নিজের ফেলে আসা খারাপ ফর্ম নিয়েও মুখ খোলেন বিরাট। কোহলি বলেন,” যখন দারুণ ফর্মে ছিলাম, সেই সময়ের ভিডিও গুলো খুঁজে বার করি। দেখেছিলাম সেই একই নড়াচড়া, বলের প্রতি সেই একই দৃষ্টিভঙ্গি, সব ঠিকঠাকই রয়েছে। পরে বুঝলাম আসল সমস্যাটা হচ্ছিল আমার মাথার মধ্যে। সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু এটা ঠিক হয়ে যেতেই আবার ব্যাটে রান আসতে শুরু করে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...