Tuesday, March 31, 2026

মহিলা সংরক্ষণ আইন নিয়ে মন্তব্য করে বি.পাকে! দলের অ.স্বস্তি বাড়ালেন RJD নেতা

Date:

Share post:

শুক্রবারই মহিলা সংরক্ষণ বিলে (Women Reservation Bill) সই করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। যার কারণে এটি আইনে পরিণত হয়েছে। এবার মহিলা সংরক্ষণ আইন নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন আরজেডি নেতা (RJD Leader) আব্দুল বারি সিদ্দিকি (Abdul Bari Siddiqui)। আর মহিলা সংরক্ষণ আইন নিয়ে মুখ খুলে চরম বিতর্কে জড়ালেন লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) দলের এই নেতা।

ইতিমধ্যে মহিলা সংরক্ষণ বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে। যাকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিচ্ছে ওয়াকিবহাল মহল। কিন্তু সেই বিল নিয়েই এবার বিতর্কিত মন্তব্য করলেন আরজেডির বর্ষীয়ান নেতা। তাঁর অভিযোগ, এবার লিপস্টিক মেখে ববকাট চুলের মহিলারা এসে অন্য মহিলাদের অধিকার ছিনিয়ে নেবেন। আর এমন মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি বিহারের মজফফরপুরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরজেডির এই নেতা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সিদ্দিকি বলেন, এবার মহিলা সংরক্ষণের ফায়দা নিতে লিপস্টিক মেখে ববকাট চুলের মহিলারা এগিয়ে আসবেন। তিনি এরপরই মোদি সরকারের তুলোধনা করে তিনি বলেন, কেন্দ্রের উচিত ছিল অনগ্রসর শ্রেণির মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা।

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতায় সরব হতে দেখা যায় সমাজবাদী পার্টি ও লালুর দল আরজেডিকে। এবার সংসদের সেই ধারাই যেন অব্যহত রাখলেন লালুর দলের এই বর্ষীয়ান নেতা।

 

 

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...