Saturday, June 13, 2026

প্রবল বি.স্ফোরণে কেঁ.পে উঠল তুরস্কের রাজধানী আঙ্কারা,চলছে গু.লির লড়াই

Date:

Share post:

রবিবার দুপুরে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী আঙ্কারা। পার্লামেন্ট চত্বরের খুব কাছেই ওই বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক ভাবে দুই পুলিশ অফিসার ওই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। তুরস্কের এক মন্ত্রী জানিয়েছেন, সম্ভবত ঘটনাটি সন্ত্রাসবাদী হামলা এবং কোনও আত্মঘাতী বোমারু বিস্ফোরণটি ঘটিয়েছে।তুরস্কের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গ্রীষ্মকালীন ছুটির পর রবিবার থেকেই তুরস্কের পার্লামেন্টে সরকারি কাজ শুরু হওয়া কথা ছিল। বসার কথা ছিল অধিবেশনও। পার্লামেন্ট চত্বরে বিস্ফোরণের সময় জন সমাগমও ছিল। তবে সরকারি ভাবে এখনও বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানানো হয়নি।

বিস্ফোরণের পাশাপাশি গুলিচালনার ঘটনাও ঘটেছে সেখানে। জানা গিয়েছে, দুই জন জঙ্গি রবিবার বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এর পর জঙ্গিদের সঙ্গে সে দেশের নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলে। সেই গুলির লড়াইয়ে দুই নিরাপত্তরক্ষী আহত হয়েছে বলেও জানা গিয়েছে। অন্য দিকে বোমা বিস্ফোরণে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সে দেশের মন্ত্রী।

কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনই কিছু জানা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমানও এখনও অজানা।তবে স্থানীয় টিভি চ্যানেলের ফুটেজে দেখা গিয়েছে, বম্ব স্কোয়াডের কর্মীরা সেখানে পৌঁছে গিয়েছেন। বিশাল সংখ্যক নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হয়েছে।

 

 

 

 

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...