Saturday, June 13, 2026

মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় কোনও ‘বিত.র্কিত’ প্রশ্ন নয়, নির্দেশিকা জারি মধ্যশিক্ষা পর্ষদের

Date:

Share post:

বিতর্ক তৈরি করে এমন কোনও প্রশ্ন মাধ্যমিকের টেস্ট তথা নির্বাচনী পরীক্ষায় যেন না করা হয়। এ বিষয়ে স্কুলগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। শনিবার একটি নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ স্কুলগুলির প্রধানদের উদ্দেশে সাফ জানিয়েছে, মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় কোনও প্রশ্নপত্রে কোনওরকম বিতর্কিত প্রশ্ন রাখা চলবে না।পাশপাশি এও বলা হয়েছে, স্কুলের পরীক্ষাপর্ব মিতে গেলে সব প্রশ্নপত্র যেন ইমেল মারফত পর্ষদের কাছে পাঠানো হয়।

আরও পড়ুনঃদেশে সবচেয়ে সস্তায় ম.দ কোন রাজ্যে পাওয়া যায়? দামের হেরফের জানলে অবাক হবেন
‘আজাদ কাশ্মীর’-গত বছর মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপারে এই দুই বিতর্কিত শব্দদ্বয়ের উল্লেখ নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছিল।  রাজনৈতিক মহল থেকে শুরু করে শিক্ষামহল, সকলেই সমালোচনায় মুখর হয়েছিল। চলতি বছরে এ ধরণের কোনও বিতর্কিত প্রশ্নের যেন পুণরাবৃত্তি না হয়, তাই এই নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।নির্দেশ লঙ্ঘনে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করা হবে বলে সাবধান করে দেওয়া হয়েছে পর্ষদের তরফে।
শুক্রবার পর্ষদের তরফে জারি বিজ্ঞপ্তিতে স্কুলগুলিকে বলা হয়েছে, প্রশ্নপত্রগুলি দশম শ্রেণির পাঠ্যক্রম মেনেই করতে হবে। এ ছাড়া, কোনও সংস্থার সাহায্য নিয়ে বা না নিয়ে অনেকগুলি স্কুল (ক্লাস্টার) মিলিতভাবে নির্বাচনী পরীক্ষা নেওয়াতেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পর্ষদ নির্ধারিত সময়সীমা মেনেই নিতে হবে পরীক্ষা।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...