Friday, April 3, 2026

বিশ্বকাপ দলে অক্ষরের জায়গায় অশ্বিন, খুশি নন যুবরাজ

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন তারপরই শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু এই মেগা টুর্নামেন্ট। ইতিমধ্যেই চলছে প্রস্তুতি ম‍্যাচ। তার মধ্যেই টিম ইন্ডিয়ার স্কোয়াড নিয়ে ফের মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা যুবরাজ সিং। এদিন এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপে অক্ষর প্যাটেলের জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে নেওয়া নিয়ে বড়ো মন্তব্য করলেন তিনি।

 

এদিন এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন,” দলে অক্ষর প্যাটেল না থাকায় এখন চিন্তার বিষয় কে ৭ নম্বর পজিশনে ব্যাট করবে। যদি ওয়াশিংটন সুন্দর খেলতো তাহলে টিম ইন্ডিয়া আরেকটা বাঁ-হাতি ব্যাটার পেতো। কিন্তু দুঃখের বিষয় ওকে নেওয়া হয়নি। এবং যুজবেন্দ্র চ‍্যাহালকেও নেওয়া হয়নি। তাছাড়া দেখতে গেলে দলের কম্বিনেশন খুবই ভালো।”

শুধু তাই নয়, ভারতের চার নম্বরে ব‍্যাট করা নিয়েও মুখ খোলেন যুবরাজ। এই বিষয়ে টিম ইন্ডিয়াকে সতর্ক করলেন যুবরাজ সিং। তিনি মনে করেন কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারের মধ্যে যেই চার নম্বর পজিশনে ব্যাট করুক না কেন টিম ম্যানেজমেন্টের উচিত সেটা নিয়ে বেশি পরীক্ষা-নিরীক্ষা না করা। এই নিয়ে যুবরাজ বলেন,”প্রাক্তন দেখুন কেএল রাহুল আর শ্রেয়সের মধ্যে যেই ব্যাট করুক না কেন চার নম্বর পজিশনে, সেটা নিয়ে বেশি পরীক্ষা করা উচিত নয়। কারণ দু’জনেই চোট সারিয়ে দলে জায়গা করেছেন। আর দু’জনেরই রান করতে হলে ক্রীজে সময় কাটাতে হবে।”

আরও পড়ুন:এশিয়ান গেমসে ফের সোনা, পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্টে সোনা জয় ভারতের

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...