Tuesday, June 23, 2026

এশিয়ান গেমসে ফের সোনা, পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্টে সোনা জয় ভারতের

Date:

Share post:

রবিবার এশিয়ান গেমসে প্রথম সোনা এল শুটিংয়ের হাত ধরে। পুরুষদের দলগত ট্র্যাপ ইভেন্ট থেকে দেশকে সোনা দিলেন কিনান চেনাই, জোরাভার সিং এবং পৃথ্বীরাজ টোনডাইম‍্যান। এই সোনা জয়ের ফলে শুটিং-এ সপ্তম সোনার পদক এল ভারতের ঝুলিতে। অপরদিকে এবারের এশিয়ান গেমসে ১১তম সোনা হল ভারতের।

 

৩৬১ পয়েন্ট তুলে সোনা জিতেছে ভারতীয় দল। দ্বিতীয় রাউন্ডের পর কিছুটা পিছিয়ে পড়েছিল ভারত। পরে তিন রাউন্ডে ভাল পারফরম্যান্স করে সোনা ছিনিয়ে নিয়েছেন কিনান-জোরাভার-পৃথ্বীরাজরা। দ্বিতীয় স্থানে শেষ করেছে কুয়েত। তাদের পয়েন্ট ৩৫৯। ব্রোঞ্জজয়ী চিনের পয়েন্ট ৩৫৪।

এদিকে রবিবার সকালে আরও একটি রুপো এসেছে শুটিং থেকেই। মহিলাদের ট্র্যাপের দলগত ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেছেন ভারতের  মনীষা কের, প্রীতি রজক এবং রাজেশ্বরী কুমারি।

আরও পড়ুন:ক্লেটনের বিশ্বমানের গোল, হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...