Saturday, February 21, 2026

গান্ধী জয়ন্তীর আগে ‘ইঙ্গিতপূর্ণ’ পোস্ট! BJP-RSSকে হি.ন্দুত্বের পাঠ পড়ালেন রাহুল

Date:

Share post:

‘সত্যম শিবম সুন্দরম’। কে প্রকৃত হিন্দু (Hindu)? তিন মন্ত্র উচ্চারণ করে এবার হিন্দুত্বের পাঠ পড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ইতিমধ্যেই ভাইরাল। রাহুলের মতে, যে ব্যক্তি ভয়কে উপেক্ষা করে সবসময় সত্যের পথে চলতে পারে তিনিই প্রকৃত হিন্দু। পাশাপাশি সমস্ত প্রাণীর মধ্যে ভালোবাসার মন্ত্রও ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তবে এখানেই শেষ নয়, জীবন ও প্রেমকে আনন্দ ও ভালোবাসার পাশাপাশি ভয়ের সাগরে গা ভাসিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল। রবিবার গান্ধী জয়ন্তীর (Gandhi Jayanti) প্রাক্কালে ‘হিন্দুত্ব’ নিয়ে দীর্ঘ পোস্ট করলেন কংগ্রেস নেতা। তিনি এই পোস্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন, হিন্দুত্ব মানে শুধু আমিত্ব নয়। শুধু নিজের ধর্মের বা নিজের কথা ভাবার নয়। একজন হিন্দু সবার কথা ভাবতে পারে।

সোনিয়া তনয়ের মতে, সাগরে প্রেম, সংযোগ এবং অপরিসীম সুখ রয়েছে। সেই সঙ্গে সমানভাবে রয়েছে ভয়ও। সকলেই সেই সাগরে সাঁতার কাটছে বলে জানান। বেঁচে থাকার জন্য এই সংগ্রাম যে অত্যন্ত জরুরী তা মনে করেন রাহুল। তাঁর মতে, এই সংগ্রাম যেমন শক্তিশালী, তেমনি পরবির্তনশীল। রাহুলে মতে, এই সাগরে সাঁতার কাটতে গিয়ে প্রতিনিয়ত মৃত্যুর ভয়, ক্ষুধার ভয় এবং কিছু হারানোর ভয় তাড়া করে বেড়াচ্ছে। পাশাপাশি বেশি মাত্রায় রয়েছে প্রত্যাখ্যাত এবং অপদস্ত হওয়ার ভয়ও।

তবে এদিন হিন্দুত্ব বোঝাতে গিয়ে নাম না করে আরএসএস ও বিজেপিকে নিশানা করেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। তিনি সাফ জানান, সত্যের উপলব্ধির এই পথ কারোর একার নয়। সবার জন্য এই পথ উন্মক্ত। আর সেই পথে যে কেউ হাঁটতে পারেন। বিশেষজ্ঞদের মতে, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিজেকে হিন্দু প্রমাণ করার লক্ষ্যে একাধিক মন্দিরের দুয়ারে পৌঁছে গিয়েছিলেন। তবে তাতে আখেরে লাভের লাভ কিছুই হয়নি। কিন্তু বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাছাড়া আগামীকাল অর্থাৎ সোমবার গান্ধী জয়ন্তী। সেই উপলক্ষ্যেই ফের হিন্দুত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট রাহুলের।

 

 

 

spot_img

Related articles

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...

প্রতীক উর তৃণমূলে যোগ দিতেই বহিষ্কার করল CPIM

কাজে এলো না বিমান বসুর ফোন, মহম্মদ সেলিমের সেন্টিমেন্টাল কার্ড। সিপিএম (CPIM) ছেড়ে তৃণমূলেই যোগ দিলেন যুব নেতা...