Friday, June 5, 2026

পুরানো পেনশন নীতি ফেরানোর দাবিতে রাজধানীতে আন্দোলনে সরকারি কর্মীরা

Date:

Share post:

কেন্দ্রের জনবিরোধী নীতির জেরে ফের বড়সড় বিক্ষোভের মুখে মোদি সরকার। পুরনো পদ্ধতিতে পেনশনের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে বিক্ষোভে নামল সরকারি কর্মীরা। রবিবার গোটা দেশের একাধিক রাজ্যের সরকারি কর্মীরা পুরনো পদ্ধতিতে পেনশনের দাবিতে বিক্ষোভে শামিল হলেন রাজধানীতে। একদিকে যখন সরকারি কর্মীদের আন্দোলন শুরু হয়েছে, অন্যদিকে তখন শুরু হয়েছে বকেয়া আদায়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সাধারণ মানুষের আন্দোলনের প্রস্তুতি। সবমিলিয়ে রাজধানীতে জোড়া আন্দোলনের ফলায় বিদ্ধ মোদি সরকার।

রবিবার দিল্লিতে ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের (NMOPS) নেতা বিজয় কুমার বন্ধু বলেন, “এই বিষয়ে কেন্দ্র অনুমোদন দিলেই রাজ্য সরকারের উপর আর কোনও দায় বর্তায় না।” যদিও সেই কাজ করছে না মোদি সরকার। NMOPS এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে, যদি কেন্দ্রীয় সরকার ওল্ড পেনশন স্কিম (OPS) না ফেরায়, তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে “ওপিএসের জন্য ভোট” শিরোনামে প্রচার শুরু করবে তারা। ইতিমধ্যে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল কর্মচারী সংগঠনগুলির এই বিক্ষোভকে সমর্থন করেছে। NMOPS-এর প্রতিবাদ সভায় অংশ নেন কংগ্রেস নেতা তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুদা, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। এছাড়াও বহুজন সমাজ পার্টির এক সাংসদকেও দেখা গিয়েছে রামলীলা ময়দানে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই আন্দোলনকে সমর্থন জানিয়ে লিখেছেন, “ফিরিয়ে আনা হোক OPS। এই আন্দোলনকে নৈতিকভাবে আমরা সরর্থন করছি।” কংগ্রেসের তরফে জানানো হয়েছে, “পুরনো পদ্ধতির পেনশন কর্মীদের অধিকার।” মোদি সরকারের প্রতি তাদের পরামর্শ, “দেশের সেবা করছেন যে লক্ষ লক্ষ সরকারি কর্মী তাঁদের উপযুক্ত সম্মান দিন।”

উল্লেখ্য, মহারাষ্ট্রের চালু হয়েছে ন্যাশনাল পেনশন স্কিম (National Pension Scheme)। এই স্কিমের অধীনে সরকারি কর্মীদের নিজেদের বেতনের একটি অংশ পেনশন তহবিলে জমা রাখতে হয়। সরকারও ওই একই পরিমাণ অর্থ কর্মীদের পেনশন স্কিমে জমা রাখে। তারপর সেই জমানো টাকা থেকে অবসরের পর সামান্য পরিমাণ পেনশন দেওয়া হয় সরকারি কর্মীদের। মজার কথা, এই পদ্ধতিতে শুধু সরকারি কর্মী নন, সাধারণ নাগরিকরাও পেনশনের সুবিধা পেতে পারেন। সেদিক থেকে দেখতে গেলে পেনশন হিসাবে বাড়তি কোনও সুবিধা সরকারি কর্মীরা পাচ্ছেন না। অথচ পুরানো যে পদ্ধতি ছিল তা হল, অবসরের পর সরকারি কর্মীরা নিজের শেষ মূল বেতনের ৫০ শতাংশ মাসিক পেনশন হিসাবে পান। বাংলা সহ কিছু রাজ্য সরকার তা এখনও চালু রাখলেও বিজেপি শাসিত রাজ্যগুলিতে বন্ধ করা হয়েছে এই নিয়ম। যার জেরেই শুরু হয়েছে আন্দোলন।

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...