Saturday, February 21, 2026

‘খারাপ লাগে, কষ্ট হয়’, বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে বললেন চ‍্যাহাল

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে দিন গোনা। হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই প্রস্তুতি ম‍্যাচ খেলতে শুরু করে দিয়েছে প্রতিটি দল। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় ফেবারিট টিম ইন্ডিয়া। প্রস্তুতিতে ব‍্যস্ত রোহিত শর্মার দল। একেবারে শেষ মুহূর্তে চোটের কারণে দল থেকে ছিটকে যান অক্ষর প‍্যাটেল। দলে জায়গা করে নেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বকাপের দলে সুযোগ হয়নি যুজবেন্দ্র চ‍্যাহেলের। এর আগে এশিয়া কাপের ঠিক পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলেও জায়গা পাননি চ‍্যাহেল। আর এবার বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন যুজবেন্দ্র চ‍্যাহাল। এদিন এক সাক্ষাৎকারে নিজের হতাশা আর লুকিয়ে রাখতে পারেননি তিনি।

এদিন এক সাক্ষাৎকারে চ‍্যাহেল বলেন,” এটা যেহেতু বিশ্বকাপ, তাই সেই দলে শুধুমাত্র ১৫ জন ক্রিকেটারই সুযোগ পেতে পারেন। সেই টিমে কখনও-ই ১৭ বা ১৮ জন ক্রিকেটারকে রাখা সম্ভব নয়। অবশ্যই আমার খারাপ লেগেছে। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে খুবই খারাপ লেগেছে। তবে আমার জীবনের মূলমন্ত্রই হল, এগিয়ে যাওয়া। আসলে এই পরিস্থিতির সঙ্গে এখন আমি মানিয়ে নিয়েছি। এই নিয়ে তিনটি বিশ্বকাপ হয়ে গেল।” পরপর দু’টি টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পাননি চ‍্যাহাল। এবারের ওডিআই বিশ্বকাপের স্কোয়াডেও তাঁর জায়গা হল না। এতে রীতিমতো হতাশ তিনি।

এদিকে কুলদীপ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিনকে দলে নেওয়ায় বাদ পড়তে হয়েছে চ‍্যাহালকে। এই নিয়ে তিনি বলেন,”আমি সেই অর্থে খুব বেশি এসব নিয়ে ভাবি না। কারণ আমি জানি যদি আমি ভালো পারফরম্যান্স করি, তবে আমি খেলব। কেউ না কেউ শেষ পর্যন্ত ভবিষ্যতে আপনাকে প্রতিস্থাপন করবেই। সেই সময় একদিন আসবেই।”

এরপরই তিনি আরও বলেন,” আমি এই ভাবে চ্যালেঞ্জটি গ্রহণ করি। অবশ্যই ওরা ভালো করছে এবং আমি এর জন্য ওদের প্রশংসা করব। মূল লক্ষ্য হল, ভারতের জয় পাওয়াটা। কারণ এটি কোনও ব্যক্তিগত খেলা নয়। আমি দলের অংশ হই বা না হই, ওরা আমার ভাইয়ের মতো। আমি চ্যালেঞ্জটি পছন্দ করি। আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আমি দলে ফিরতে পারি।”

আরও পড়ুন:এশিয়ান গেমসে ফের সোনার পদক ভারতের ঝুলিতে, অ্যাথলেটিক্সে সোনার পদক ভারতের

spot_img

Related articles

২৬ দিন পর শনাক্ত ১৮ জনের দেহাংশ, পরিজনদের হাতে তুলে দিল পুলিশ

আনন্দপুরের সেই বিভীষিকাময় অগ্নিকাণ্ডের ২৬ দিন পার হয়ে গেলেও স্বজন হারানোর শোক আজও টাটকা। পুড়ে যাওয়া সেই ধ্বংসস্তূপ...

ফ্যাসিস্ট বিজেপি রুখতেই সিদ্ধান্ত: ‘ইনকিলাব জিন্দাবাদ’ ছেড়ে প্রতীকের মুখে ‘জয় বাংলা’ স্লোগান

ফ্যাসিস্ট বিজেপি রুখতেই সিদ্ধান্ত তৃণমূলে যোগদান। কারণ, তৃণমূল লড়ছে বিজেপি বিরুদ্ধে। ২০২৪-এর তাঁরই নির্বাচনী প্রতিদ্বন্দ্বীর পাশে দাঁড়িয়ে শনিবার...

পোর্টালে ERO-দের অ্যাক্সেস বন্ধ, বড় নির্দেশ খোদ CEO-র! চ্যাট ফাঁস অভিষেকের

নির্বাচন কমিশনের নিজের তৈরি করা নিয়ম থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ। সব নিয়মের তোয়াক্কা না করে এবার কমিশনের পোর্টালে...

বেঙ্গালুরুতে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের, পরিবারের পাশে অভিষেক

বিভিন্ন রাজ্যে বাংলার শ্রমিকের মৃত্যু অব্যাহত। কিছুতেই এই মৃত্যু থামানো যাচ্ছে না। দুবেলা দুমুঠো অন্নের জন্যে, একটু বেশি...