Friday, March 13, 2026

শেষরক্ষা হল না! করাচিতে দু.ষ্কৃতীদের গু.লিতে খ.তম হাফিজ সইদ ঘনিষ্ঠ ল.স্কর জ.ঙ্গি

Date:

Share post:

দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে এবার প্রাণ গেল ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের (Hafiz Saeed) সহযোগীর। মুফতি কায়সর ফারুক (Mufti Qaiser Farooq) নামে ওই কুখ্যাত লস্কর জঙ্গিকে পাকিস্তানের করাচিতে খুন করা হয় বলে খবর। শনিবার হাফিজ সইদের সহযোগীর উপর আচমকাই গুলি চালায় অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী। কায়সর ফারুকের পিঠে গুলি লাগে। এরপর তাকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তবে এই হামলার পিছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে করাচি পুলিশ (Karchi Police)। এদিকে লস্কর জঙ্গির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

কায়সার ফারুক লস্কর জঙ্গি সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা। ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সহযোগী বলেই পরিচিত সে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার করাচির সামানাবাদ এলাকায় একটি ধর্মীয় স্থানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ৩০ বছরের লস্কর জঙ্গির উপরে হামলা চালায়। আর আচমকা সেই হামলায় কিছু বুঝে ওঠার আগেই পিঠে গুলি লাগে জঙ্গি নেতার। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় জঙ্গি কায়সারের।

ইতিমধ্যে স্থানীয় এক সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার ভিডিও ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, লস্কর জঙ্গির উপর হামলা চালাচ্ছে একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। তবে এদিন শুধু হাফিজ সইদের সহযোগীই নন, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে দশ বছরের এক বালকেরও মৃত্যু হয়েছে বলে খবর। যদিও ভাইরাল হওয়া ভিডিওর কোনও সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। তবে লস্কর জঙ্গির আচমকা মৃত্যুর পরিণতি যে খুব একটা সুখকর হবে না তা দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু জঙ্গি সংগঠনের তরফে এখন কী পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার।

 

 

 

 

spot_img

Related articles

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা...

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান...

ইরাকে ভেঙে পড়ল মার্কিন যুদ্ধ বিমান, বিবৃতি ট্রাম্প সেনাবাহিনীর

পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই পশ্চিম ইরাকে ভেঙে পড়ল আমেরিকার (US Military Aircraft Crash) সামরিক বিমান কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান...

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...