Saturday, April 4, 2026

আজ থেকে পূর্ব রেলের সূচি পরিবর্তন, দূরপাল্লার একাধিক ট্রেনের সময়েও বদল

Date:

Share post:

রবিবার, ১ অক্টোবর থেকে পূর্ব রেলের নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। শহরতলির একাধিক লোকাল ট্রেন থেকে শুরু করে একাধিক রুটের ট্রেনকে নিয়মিত করা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে চক্ররেলের কয়েকটি ট্রেনের যাত্রাপথও। দূরপাল্লার ৭০টি ট্রেনের সময়সূচিতেও বদল এসেছে।

আরও পড়ুনঃ যা ঘটেছিল আজকের দিনে, দেখে নিন একনজরে
এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বিভিন্ন শাখায় তৃতীয় এবং চতুর্থ লাইন চালু হওয়ায় লাইনের ক্ষমতা বেড়েছে। ফলে একাধিক ট্রেনের গতি বাড়িয়ে সফরের সময় কমানো গিয়েছে। শুক্রবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমরপ্রকাশ দ্বিবেদী ওই নতুন সময়সূচি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন।

জেনে নিন কোন কোন ট্রেনের সূচি বদল করা হল-
তিস্তা-তোর্সা, কলকাতা-লালগোলা, হাজারদুয়ারি, কাঞ্চনজঙ্ঘা, কলকাতা- রাধিকাপুর এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস-সহ একাধিক ট্রেনের সফরের সময় কমছে বলে রেল সূত্রের খবর। কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেসের সফর সময় কমছে প্রায় ৭৫ মিনিট। ওই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় ছেড়ে ভোর ৩টে ৩৫ মিনিটে মালদহে পৌঁছয়। নতুন সূচি অনুযায়ী ট্রেনটি সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ছেড়ে রাত ২টো ৪০ মিনিটে মালদহে পৌঁছবে। তিস্তা-তোর্সা এক্সপ্রেস দুপুর ২টো ৪৫ মিনিটের পরিবর্তে বিকেল ৩টেয় শিয়ালদহ থেকে ছাড়বে। ওই ট্রেনটি তার আগের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছবে। নতুন সূচিতে যাত্রীরা ১৫ মিনিট বেশি পাবেন।
কাঞ্চনজঙ্ঘা, শিয়ালদহ-লালগোলা, হাজারদুয়ারি, মিথিলাঞ্চল, গোরক্ষপুর, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেলেরও সফরের সময় কমছে। সময়সূচিতে বড় পরিবর্তন হয়েছে হাটেবাজারে এক্সপ্রেস, ভাগলপুর-কলকাতা, কলকাতা-রাধিকাপুর এবং শিলঘাট টাউন-কলকাতা এক্সপ্রেসের ক্ষেত্রে।
নতুন সূচি অনুযায়ী, উত্তরবঙ্গ থেকে ভোরে কলকাতায় পৌঁছনো একাধিক ট্রেন আগের সময়ের তুলনায় বেশ কিছু আগেই শিয়ালদহে পৌঁছবে। গতি বাড়ছে পূর্ব রেলের একাধিক মেমু ট্রেনেরও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...