Saturday, June 20, 2026

পুরী থেকে ফেরার পথে নয়ানজুলিতে বাস উলটে দু*র্ঘটনা! জখ.ম বহু বাঙালি পর্যটক

Date:

Share post:

জগন্নাথ দেবের দর্শনের পর আর ফেরা হল না বাড়ি। মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল পর্যটক বোঝাই বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন যাত্রী। ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও পড়ুনঃ আজ থেকে পূর্ব রেলের সূচি পরিবর্তন, দূরপাল্লার একাধিক ট্রেনের সময়েও বদল
রবিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের উকুনমাড়িতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের বেশ কয়েকজন বাসে চড়ে পুরী গিয়েছিলেন। শনিবার পুরী থেকে বাংলার উদ্দেশ্যে রওনা হয়েছিল পযটকবোঝাই বাসটি।ফেরার পথে নারায়ণগড়ের উকুনমাড়ির কাছে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায় পর্যটক বোঝাই বাসটি। যাত্রীদের মধ্যে ৪০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ১১ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
হাসপাতালে ১১ জনের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁদের স্থানান্তিরত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় নারায়ণগড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।কীভাবে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন চালক তা নিয়ে তন্তে নেমেছে পুলিশ।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...