Saturday, April 4, 2026

অনুরাগকে চ্যালেঞ্জ ছু.ড়ে অভিষেকের মন্তব্য, সিবিআই তদন্ত হোক

Date:

Share post:

দিল্লিতে দাবি আদায়ে দরবার কাঁপাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ‘বঞ্চিত’দের নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে কার্যত মহাসংগ্রাম শুরু করেছেন তিনি। যদিও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, মনরেগার নামেও লুট হয়েছে। দু’তলা তিনতলা বাড়ির মালিক আবাস যোজনায় বাড়ি পেয়েছে। এতো অনিয়ম কেন। বারবার রিপোর্ট চাওয়া হলেও পশ্চিমবঙ্গ সরকার জবাব দেয়নি।

এ প্রসঙ্গে পাল্টা তোপ দেগে অভিষেকের জবাব, সিবিআই তদন্তে তাঁর আপত্তি নেই। কিন্তু বিজেপির দাবি মোতাবেক চারটি জেলায় দুর্নীতি হয়ে থাকলে বাকি ১৬টি জেলায় কেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হল, সেই প্রশ্ন তুললেন অভিষেক। তাঁর সাফ কথা, ২০২১ সালের পরে মোট ২০০ কেন্দ্রীয় দল গিয়েছে৷ ১০০ দিলেন কাজে ৬৯টি কেন্দ্রীয় দল গিয়েছে৷ কোনও অনিয়ম, অসমাঞ্জস্য পায়নি৷ ফের আন্দোলনের প্রসঙ্গে ফিরে এসে অভিষেক বলেন, গিরিরাজ সিং বললেন সিবিআই চাই। ইন্টারনেট আজ বন্ধ করে দেওয়া হয়েছিল। যে তদন্ত চান আপনি করুন। আমরা এসেছি মানুষের অধিকার আদায় করতে। গাছ তোমার নাম কী? ফলেই পরিচয়। সিবিআইয়ের নিট ফল কী? ২৬ কেসের কোনও সুরাহা হয়নি। সিবিআই তদন্ত করে যদি মানুষ টাকা পায়, তাহলে আমি স্বাগত জানাচ্ছি।

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, সেন্ট্রাল ভিস্তা তৈরি হচ্ছে আর আবাসের ছাদ নেই মানুষের। আপনার তো পাল্টানোর ইচ্ছা। আজ যে ঘটনা ঘটেছে, হঠাৎ করে রাস্তায় জলকামান নামালো৷ নূন্যতম সৌজন্য দেখায়নি৷ মহিলা পুলিশ থাকা সত্ত্বেও পুরুষদের দিয়ে ধাক্কাধাক্কি করেছে৷

আরও পড়ুন- বঞ্চিতদের আঁচ.ড় কাটলে ফল ভুগতে হবে: প্রশ্ন তুলে অভিষেকের চ্যালেঞ্জ মণিপুরে বাহিনী কোথায়!

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...