Saturday, June 27, 2026

দু’দিনের সফরে শহরে মোহন ভাগবত, রয়েছে একাধিক কর্মসূচি

Date:

Share post:

দু’দিনের সফরে শহরে পা রাখলেন আরএসএস প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat)। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রাখেন ভাগবত। সেখান থেকে সোজা কেশব ভবনের উদ্দেশ্যে রওনা হন তিনি। দু’দিনের এই সফরে আরএসএস(RSS) কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেলুড় মঠেও যাবেন তিনি।

আরএসএস সূত্রে জানা গিয়েছে, সোমবার কেশব ভবনে আরএসএস কর্মীদের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক রয়েছে ভাগবতের। সুত্রের খবর, ২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে সংগঠনের উপর একাধিক দায়িত্ব দেবেন ভাগবত। এছাড়া, স্বস্তিকা পুস্তিকার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগামিকাল মঙ্গলবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাওড়ার বেলুড় মঠে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন আরএসএস প্রধান। এরপর মঙ্গলবার রাতে কলকাতা ছেড়ে তিনি রওনা দেবেন নাগপুরের উদ্দেশ্যে।

Related articles

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...