Saturday, June 27, 2026

জমি বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষ, যোগীরাজ্যে মৃত ৬

Date:

Share post:

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে ভয়াবহ ঘটনা যোগীরাজ্যে। উত্তরপ্রদেশের(UttarPradesh) দেওরিয়া জেলায় রুদ্রপুরের কাছে ফতেপুর গ্রামে একই পরিবারের ৬ জনকে খুন করল দুষ্কৃতীরা। হাড়হিম করা এই ঘটনায় শিউরে উঠেছে পুরো এলাকা। চাঞ্চল্যকর এই ঘটনার পর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দোষীদের অনুসন্ধানের পাশাপাশি তদন্ত শুরু হয়েছে গোটা ঘটনার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রুদ্রপুর থানা এলাকার ফতেহপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তিন পক্ষের মধ্যে পুরনো শত্রুতা ছিল। এর জেরে সোমবার সকাল ৭ টা নাগাদ অশান্তির সূত্রপাত ঘটে দুই পরিবারের মধ্যে। মুহূর্তে তা রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। এক পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে অন্য পক্ষ। জানা গিয়েছে, ৫ জনকে গুলি করে ঘটনাস্থলেই মেরে ফেলা হয়। একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারা হয়। নিহতদের মধ্যে রয়েছেন দুটি শিশু এক মহিলা এবং এক পুরুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেট, এসপি সহ শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে যান। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্যারামিলিটারি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...