Saturday, April 4, 2026

কেন্দ্রীয় মন্ত্রীর চূড়ান্ত অভ.ব্যতা! বসিয়ে রেখেও সাক্ষাতে অস্বীকার, দফতরেই অনড় অভিষেকরা

Date:

Share post:

বিজেপি সরকারের মন্ত্রীর চূড়ান্ত অভব্যতা! সাংসদ, রাজ্যের মন্ত্রীদের মতো জনপ্রতিনিধিদের ১ ঘণ্টা ৪০ মিনিট বসিয়ে রেখে সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানালেন, তিনি সব প্রতিনিধির সঙ্গে দেখা করবেন না। কিন্তু বাংলার বঞ্চিত মানুষের চিঠি কাঁধে নিয়ে মঙ্গলবার সন্ধেয় যন্তর মন্তর থেকে হেঁটে দিল্লির কৃষি ভবনে পৌঁছন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ ৪০জনের প্রতিনিধি দল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বার্তার পরে, অভিষেকের (Abhishek Banerjee) সিদ্ধান্ত- যতক্ষণ না দেখা হচ্ছে, তাঁরা ওখানে বসে থাকবেন।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে যন্তরমন্তরের সভা থেকে প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে ৪০জনের প্রতিনিধিদল নিয়ে যান অভিষেক। কাঁধে করে চিঠির বোঝা নিয়ে কৃষি ভবনে যান তাঁরা। সেখানে অপেক্ষা করতে থাকেন তাঁরা। ভিতরে বসেই স্যোশাল মিডিয়ায় লাইভে এসেন অভিষেক বলেন, আগে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি আমাদের সময় দিয়েছিলেন বেলা ১২টায়। সেই মতো সভার সময় ঠিক হয়। কিন্তু সোমবার মন্ত্রীর কার্যালয় থেকে বলা হল, মন্ত্রী দিল্লিতে নেই। ৫টায় আসবেন, ৬টা দেখা করবেন। সেই সময় পরিবর্তন করা হয়। আর এখন সংবাদ মাধ্যমে দেখাচ্ছে ৪টে থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। আমরা ৬টা থেকে এসে বসে আছি। কিন্তু এখনও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেখা করেননি। যতক্ষণ না তিনি আসবেন আমরা নড়ব না।

 

এর কিছুক্ষণের মধ্যেই সাংসদ শান্তনু সেন বেরিয়ে জানান, ১ ঘণ্টা ৪০ মিনিট বসিয়ে রেখে সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলে পাঠান যে তিনি সব প্রতিনিধির সঙ্গে দেখা করবেন না। কিন্তু যে ৪০জনকে নিয়ে তাঁরা এসেছেন, তাঁদের নিয়েই দেখা করতে অনড় অভিষেক। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যতক্ষণ না দেখা না হয়, তাঁরা বসে থাকবেন। এখন এই স্নায়ু যুদ্ধ কতক্ষণ চলে সেটাই দেখার।

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...