Friday, April 3, 2026

মঙ্গলবার এশিয়ান গেমসে জোড়া সোনা, পদক জয় অন্নু-পারুলের

Date:

Share post:

মঙ্গলবার এশিয়ান গেমসে জোড়া সোনার পদক ভারতের ঝুলিতে। প্রথমে মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে সোনার পদক জয় করেন পারুল চৌধুরী। সন্ধ্যায় মহিলাদের জ‍্যাভলিনে ভারতকে সোনা এনে দিলেন অন্নু রানি।

এদিন ৫০০০ মিটারের দৌড়ের পরে জ্যাভলিনে এল সোনা। জিতলেন অন্নু রানি। ৬২.৯২ মিটার ছুড়ে চ্যাম্পিয়ন হলেন তিনি। জ্যাভলিনের ফাইনালে প্রথম থ্রোয়ে ৫৬.৯৯ মিটার ছোড়েন অন্নু। দ্বিতীয় থ্রোয়েই ৬১.২৮ মিটার ছুড়ে প্রথম স্থানে চলে যান তিনি। ৬১.৫৭ মিটার ছুড়ে এক সময় অন্নুকে টপকে গিয়েছিলেন শ্রীলঙ্কার নাদিশা দিলশান। চিনের লিউ ৬১.২৯ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন। কিন্তু দুরন্ত লড়াই করেন অন্নু। তখনও তিনটি শট বাকি ছিল ভারতীয় অ্যাথলিটের। নিজের চতুর্থ থ্রোয়ে ৬২.৯২ মিটার ছোড়েন অন্নু। সবাইকে টপকে যান তিনি।

এদিকে ভারতকে আরও একটি সোনা এনে দেন পারুল চৌধুরী।ফাইনালে ভারতের বড় ভরসা ছিলেন পারুল। শুরু থেকেই প্রথম তিন দৌড়বিদের মধ্যে জায়গা করে নেন পারুল।  শুরুতে সবাই নিজেদের দম ধরে রেখে দৌড়চ্ছিল। শেষ ৫০ মিটারে গতি বাড়ান পারুল। এক নম্বরে প্রতিযোগিতা শেষ করে সোনা জেতেন পারুল।

এদিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ফের ভারতকে গর্বিত করলেন বিথ্যা রামরাজ। মঙ্গলবার মেয়েদের ৪০০ মিটার হার্ডলসের ফাইনালে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন তিনি। ছেলেদের ৮০০ মিটার দৌড়ে রুপোর পদক জয় মহম্মদ আফসলের। ছেলেদের ত্রিপিল জ‍্যাম্পে ব্রোঞ্জ পদক জয় ভারতের প্রবীণের। ডেকাথলনে রুপো জয় তেজস্বী শঙ্করের।

আরও পড়ুন:৪ বছর পর দেখা হবে পাকিস্তান থেকে খেলতে আসা জামাইয়ের সঙ্গে, তর সইছে না ভারতীয় শ্বশুরের

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...