Saturday, April 4, 2026

দক্ষিণ দিনাজপুরে নির্মীয়মাণ প্রতিমার উপর আ.ক্রমণ! তদন্তে পুলিশ

Date:

Share post:

সপ্তাহ দুয়েক পরেই মা আসছেন।কিন্তু সেই প্রতিমা যখন ভেঙে ফেলা হয়, তখন চাঞ্চল্য ছড়ানোটা স্বাভাবিক।আর এই জঘন্য ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ দিনাজপুরের কামারপাড়া।রাজ্যের বাকি ক্লাবগুলির মতো দুর্গোৎসবে মেতে উঠেছে বালুরঘাটের ‘কচিপাতা সংঘ’ ক্লাব। দেবীর আবাহনের প্রস্তুতির মাঝেই এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল।

উদ্যোক্তরা জানিয়েছেন, ক্লাবের মধ্যেই তৈরি হচ্ছে প্রতিমা। মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখতে পান প্রতিমা ভেঙে গিয়েছে।এই খবর চাউর হতেই ছড়িয়েছে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। চলছে তদন্ত। ক্লাবের পক্ষো শীতল সরকার জানিয়েছেন, “হতে পারে কোনও ভবঘুরে এই কাজটি করেছেন। ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”

গতবছর হায়দরাবাদেও পুজোমণ্ডপে প্রতিমা ভাঙার ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত দুই মুসলিম মহিলাকে গ্রেফতার করে পুলিশ। পড়ে জানা যায় তারা মানসিক ভারসাম্যহীন। এর আগে ২০১৯ সালে কেতুগ্রামের শ্রীরামপুরেও এমন ঘটনা ঘটেছিল।

 

 

 

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...